ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পুরান চমকের পর শাদাবের ব্যাটে বড় সংগ্রহ পাকিস্তানের
সিরিজ আগেই জিতে নেওয়ায় পাকিস্তানের জন্য নিয়ম রক্ষার ম্যাচ হলেও উইন্ডিজের জন্য মান রক্ষার ম্যাচ। মুলতানে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় দুই ওপেনারের ব্যাটে।
১৬ ওভার পর্যন্ত ফখর জামান ও ইমাম উল হক মিলে কাটিয়ে দেন অনায়াসে। কিন্তু হুট করেই বল হাতে তুলে নিয়ে স্বাগতিকদের বিপাকে ফেলে দেন নিকোলাস পুরান।
ক্যারিয়ারে দ্বিতীয়বার বোলিং করতে এসে তুলে নেন ৩৫ (৪৮) রান করা ফখর জামানকে। ফেরান বোল্ড করে। দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজম বুঝতে ব্যর্থ হন হেইডেন ওয়ালশের বল। মাত্র ১ রান করে এলবিডব্লু হয়ে ফেরেন সাজঘরে।
ইমাম উল হক অর্ধশতক পূর্ণ করে ছুটছিলেন ইনিংস লম্বা করার দিকে। তাকেও থামিয়ে দেন নিকোলাস পুরান। মোহাম্মদ হারিস তো বুঝতেই পারেননি পুরানের অফস্পিন। একটা বল খেলে পরের বলেই ক্যাচ দেন আকিল হোসেনের হাতে। মোহাম্মদ রিজওয়ানও ১১ রান করে কাটা পড়েন পুরানের বলে হোপের হাতে ক্যাচ দিয়ে।
একে একে চার ব্যাটারকে ফিরিয়ে দুর্ধর্ষ হয়ে ওঠা পুরান আজকের আগে ৯৯ ম্যাচে মাত্র তিনটি বল করেছিলেন। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ৩ বলে দিয়েছিলেন ৬ রান। ১০ ওভার বোলিং করে মাত্র ৪৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নিজেকে চেনান নতুন করে।
মাত্র ১১৭ রানে ৪৫ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে ঘুরে দাঁড়ান খুশদিল শাহ ও শাদাব খান। খুশদিল ৩৪ (৪৩) রানে বোল্ড হন আকিলের বলে। তবে একপাশ আগলে রেখে অর্ধশতক তুলে ৭৮ বলে ৮৬ রানের ইনিংস খেলে হেইডেন সিলসের বলে থামেন শাদাব। বাকি চার ব্যাটার পার করতে পারেননি দশ রানের কোঠা।
এদিন খারাপ আবহাওয়ার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকায় ম্যাচ নেমে আসে ৪৮ ওভারে। শেষ পর্যন্ত নির্দিষ্ট ওভারে ৯ উইকেটে ২৬৯ রান তুলেছে পাকিস্তান।
উইন্ডিজের পক্ষে ৪ উইকেট নেন নিকোলাস পুরান। ২ উইকেট নেন কেমো পল ও ১টি করে উইকেট নেন সিলস, ওয়ালশ ও আকিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live