ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আজ দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ভারতের মাঝারী সংগ্রহ
দিল্লিতে প্রথম ম্যাচে ২১১ রান করেও ৭ উইকেটে হেরে যায় ভারত। আজ দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে সংগ্রহ করেছে ১৪৮ রান। আগের ম্যাচে দুই শতাধিক রান করেও রাসি ভ্যানডার দুসেন ও ডেভিড মিলারের জোড়া অর্ধশতকে দুর্দান্ত জয় পাওয়া প্রোটিয়াদের সামনে এই কটা রান ব্যপার না বলা চলে।
কোটাকের বারাবাতি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ভারত। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফিরতে হয় ঋতুরাজ গায়কোয়াডকে (১)। কাগিসো রাবাদার বলে ক্যাচ দেন কেশব মহারাজের হাতে।
এরপর ৪৭ রানের জুটি গড়েন ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। সপ্তম ওভারের চতুর্থ বলে কিষান বিদায় নেন এনরিক নরকিয়ার বলে ৩৪ রান করে।
আইয়ারের ব্যাটে আসে ইনিংসের সর্বোচ্চ ৪০ (৩৫) রান। আইয়ারকে ফেরান ডোয়াইন প্রিটোরিয়াস। ইশান ও আইয়ারের ফেরার পর থেমে যায় রানের চাকা।
অধিনায়ক ঋষব পন্থ ৫, হার্দিক পান্ডিয়া ৯ ও আক্সার প্যাটেল ১০ রান করে ফেরার পর দীনেশ কার্তিক যদি ২১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসটা না খেলতেন তবে দেড়শর কাছে যাওয়াটা কঠিন ছিল স্বাগতিকদের। কার্তিকের সঙ্গে ১২ (৯) রানে অপরাজিত রয়েছেন হার্শাল প্যাটেল।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২ উইকেট নেন নরকিয়া। ১টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, ওয়েইন পার্নেল, প্রটোরিয়াস ও কেশব মহারাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live