ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ব্যাটিংয়ে ভারত

২০২২ জুন ১২ ২০:৪৬:৪৩

ব্যাটিংয়ে ভারত

এবার কটকের বারবতি স্টেডিয়ামে টস জিতলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা। টস জিতেই ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি। ৫ ম্যাচের সিরিজে এটা দ্বিতীয় ম্যাচ। ভারত জিততে পারলে সমতায় ফিরবে, হারলে এগিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা।

ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা কিংবা লোকেশ রাহুল নেই। যে কারণে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন উইকেটরক্ষক ব্যাটার রিমাভ পান্ত। তারা সহকারী হিসেবে রয়েছে হার্দিক পান্ডিয়া।

যদিও ব্যাট করতে নেমে কিছুটা বিপদেই পড়েছে ভারত। ৬৮ রান তুলতে গিয়ে ৩ উইকেট হারিয়েছে তারা। মাত্র ৪ বলে ১ রান করে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। রিশাভ পান্ত আউট হন ৭ বলে ৫ রান করে।

২১ বলে ৩৪ রান করেন আউট হন ইশান কিশান। এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ১১.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৬। ২৯ বলে ৩৫ রান নিয়ে ব্যাট করছেন স্রেয়াশ আয়ার এবং ৭ বলে ৬ রান নিয়ে ব্যাট করছেন হার্দিক পান্ডিয়া।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ