ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
প্রতিটি ম্যাচের জন্য ১০০ কোটি রুপি চায়
স্টার ইন্ডিয়ার সঙ্গে চুক্তি শেষ হওয়ায় নতুন সম্প্রচারক প্রতিষ্ঠান খুঁজছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে পরবর্তী চক্রে প্রতিটি ম্যাচের জন্য সম্প্রচারক প্রতিষ্ঠানের কাছে ১০০ কোটি রুপি দাবি করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১১২ কোটি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।
২০১৭ সালে স্টার ইন্ডিয়ার সঙ্গে পাঁচবছরের জন্য চুক্তি করেছিল বিসিসিআই। যেখানে ম্যাচ প্রতি ৯০ লাখ ডলার পেয়েছিল তারা। স্টার ইন্ডিয়ার সঙ্গে চুক্তি পর বিশ্বের চতুর্থ দামি লিগে পরিণত হয়েছিল আইপিএল। তবে এবারের চাওয়া পূরণ হলে দুইয়ে উঠে আসবে টুর্নামেন্টটি।
পেছনে ফেলবে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ও মেজর লিগ বেসবল (এমবিএল) মতো টুর্নামেন্টকে। প্রতিটি ম্যাচের জন্য ১ কোটি ১০ লাখ ডলার আয় করে ইপিএল। এমবিএলের আয়ের পরিমাণটাও কাছাকাছি। এদিকে সবার উপরে থাকা ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) আয় ১ কোটি ৭০ লাখ ডলার।
ইপিএলের মতো টুর্নামেন্টকে টপকে দুইয়ে উঠে আসতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের জন্য বড় লাফ হ বলে মনে করেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এনএফএলে ম্যাচপ্রতি সম্প্রচারকের খরচ হয় ১ কোটি ৭০ লাখ ডলার। এটা খেলাধুলার যেকোনো লিগের জন্য সর্বোচ্চ। ১ কোটি ১০ লাখ টাকা আয় নিয়ে এরপর আছে ইপিএল। এমবিএলের খরচও এর কাছাকাছিই।
‘আমরা শেষ পাঁচ বছরের চক্রে প্রতি আইপিএল ম্যাচে ৯০ লাখ ডলার পেয়েছি। এবার প্রতি আইপিএল ম্যাচের জন্য বিসিসিআই ন্যূনতম ভিত্তি মূল্য নির্ধারণ করেছে ১ কোটি ২০ লাখ ডলার। তখন শুধু এনএফএলের পেছনে থাকব আমরা। বৈশ্বিক পরিমণ্ডলে এটা হবে ক্রিকেটের জন্য বড় এক লাফ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live