ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

টপ অর্ডার ব্যাটারদের ব্যাটিং পজিশন নিয়ে কথা বললেন : ইমরুল

২০২২ জুন ১২ ১৮:৩০:৩৬

টপ অর্ডার ব্যাটারদের ব্যাটিং পজিশন নিয়ে কথা বললেন : ইমরুল

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে নিয়মিত ওপেনিং করছেন লিটন দাস ও তামিম ইকবাল। আর টেস্টে তামিমের সঙ্গে কখনও মাহমুদুল হাসান জয়, কখনও সাইফ হাসান কিংসা সাদমান ইসলাম ব্যাট করেন। টি-টোয়েন্টিতে লিটন নিয়মিত ওপেনিং করলেও তার সঙ্গে জুটি জমাতে পারছেন না কেউই। ইমরুলের বিশ্বাস এক থেকে ছয় নম্বর যেকোনো পজিশনেই তিনি ভালো করতে পারবেন।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে ইমরুল বলেন, 'টপ অর্ডার ব্যাটাররা আমার মনে হয় যেকোনো জায়গায় খেলতে পারে। এক থেকে ছয় পর্যন্ত ব্যাট করার অ্যাবিলিটি থাকে। আমিও এর আগে করেছি। আমার ওপেনিং বা মিডল অর্ডার নিয়ে কোনো সমস্যা নেই। যেখানেই সুযোগ পাই আমি ভালো করার চেষ্টা করবো।'

ইমরুল অবশ্য আলাদা করে কোনো ফরম্যাটকে নিজের লক্ষ্য বানাচ্ছেন না। ক্রিকেটের তিন ফরম্যাটে খেলাই তিনি উপভোগ করেন। তবে ওয়ানডেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। তাই ফিরলে ওয়ানডেতেই ফিরতে চান তিনি।

এ প্রসঙ্গে ইমরুল বলেন, 'এইটা আলাদা করে বলাটা কঠিন। আমি তিনটি ফরম্যাটই উপভোগ করি। যদিও আমি ওয়ানডেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার রেকর্ড বলেন সবকিছু বলেন এই ফরম্যাটে ভালো। আমি সবসময় বলবো ওডিআইতে আমার ইচ্ছে (ফেরার)।'

ইমরুল সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্টে। ওয়ানডে খেলেছেন এরও এক বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর সর্বশেষ টি-টোয়েন্টি ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ