ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আবারও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চান রুশো
শেষবার ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন রুশো। এরপর ২০১৭ সালে তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ার। তখনকার দক্ষিণ আফ্রিকার হেড কোচের দায়িত্বে থাকা রাসেল ডমিঙ্গো এ কারণে রুশোর সমালোচনাও করেন।
তারপর থেকে জাতীয় দলে আর খেলা হয়নি রুশোর। অথচ জাতীয় দলের হয়ে খেলা নিজের শেষ সিরিজেও ৭৭.৭৫ গড়ে ৩১১ রান করেন তিনি। রুশো অবশ্য শুধু কাউন্টি ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেননি।
বিপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টসহ দেশ-বিদেশে বিভিন্ন লিগে খেলে বেড়িয়েছেন। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ইংলিশ টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে ৯২.৬৬ গড় ও ১৯১.৭২ স্ট্রাইক রেটে ২৭৮ রান করেছেন তিনি।
জাতীয় দলে ফেরার ব্যাপারে রুশো বলেন, 'আমি আবারও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চাই। আমরা যদি এই ব্যাপারে সম্মত হতে পারি তাহলে বিদেশের মাটিতে খেলতে তো আর বাধা নেই। ২০১৬ তে যেমন ছিলাম সেই সময় থেকে ক্রিকেটার হিসেবে আমি শতভাগ ভালো অবস্থানে আছি। সাদা বলের ক্রিকেটে আমি বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে তাল-মিলিয়ে খেলেছি।'
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৬ ওয়ানডেতে ৩৮.৭১ গড়ে তিনটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিসহ এক হাজার ২৩৯ রান করেছেন রুশো। দেশের হয়ে ১৫টি টি-টোয়েন্টি খেললেও টেস্ট দলে কখনোই সুযোগ পাননি তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live