ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভারতীয় পেসার : মিলারকে দল থেকে বাদ দিয়ে দিক
সমতায় ফেরার ম্যাচে রোববার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুই দল পরস্পরের মুখোমুখি হবে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৮১ রানে প্রথম ৩ উইকটে হারায় দক্ষিণ আফ্রিকা। তারপর ক্রিজে নেমে মিলার, ডুসেনের সঙ্গে জুটি গড়ে জয় নিয়ে মাঠ ছাড়েন। ডুসেন দেখেশুনে শুরু করলেও, প্রথম থেকেই বিধ্বংসী ছিলেন মিলার। আর ইনিংসের ১৮তম ওভারে তো ভুবনেশ্বরকে নাস্তানাবুদ করে তু্লে নেন ২২ রান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই বড় ভয়ের কারণ এ প্রোটিয়া ব্যাটার। তাকে মোকাবিলা করার সাহস যেন নেই ভারতীয় বোলারদের।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাই মিলারকেই দল থেকে বাদ দিয়ে দিতে বললেন বুভনেশ্বর। তিনি বলেন, ‘মিলারকে বল করাটা বেশ মুশকিল। আমি তো চাইব, দক্ষিণ আফ্রিকা ওকে দল থেকে বাদ দিয়ে দিক, তবে এমনটা হবে না। ও আইপিএলে দারুণ ফর্মে ছিল এবং ওর দক্ষতার বিষয়ে আমরা সকলেই অবগত। ওকে বল করাটা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ হবে।’
এদিকে বিরাট কোহলি, রোহিত শর্মা ও লোকেশ রাহুলরা না থাকায় ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা ছিল আগে থেকেই। যদিও তাদের ছাড়াই প্রথম টি-টোয়েন্টিতে ২১১ রানের স্কোর গড়ে টিম ইন্ডিয়া। তবে, দুইশ'র বেশি রান করেও খরুচে বোলিংয়ের কারণে হারতে হয়েছে তাদের। রিশাভ পন্তের অধিনায়কত্ব নিয়েও হয়েছে সমালোচনা। দ্বিতীয় ম্যাচে তাই একাদশে আসতে পারে পরিবর্তন।
আর ভুল শুধরে সমতায় ফিরতে চান বুভনেশ্বর। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের বোলিংটা ভালো হয়নি, তাই নিঃসন্দেহে আমরা দ্বিতীয় ম্যাচে বোলিংটা শুধরে নিয়ে সিরিজে সমতায় ফিরতে চাইব। সিরিজে এখনও চার ম্যাচ বাকি, তাই সিরিজ জিততেই পারি। আমাদের বোলিংটা ভালো করতে হবে এবং ব্যাটিংটা গত ম্যাচের মতোই করতে হবে। আমদের ভুলগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সকলেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো কামব্যাক করতে বদ্ধপরিকর।’
এদিকে কাটাকে এর আগে খেলা একমাত্র টি-টোয়েন্টিতে দারুণ জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালে এখানে ভারতকে ৯২ রানে অলআউট করেছিল তারা। এবার একই ভেন্যুতে সিরিজ জয় নিশ্চিত করার মিশনে নামবে বাভুমার দল। কেশভ মহারাজের জায়গায় একাদশে ফিরতে পারেন মার্কো জানসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live