ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টেস্ট ক্রিকেটে মুরালিধরনের রেকর্ডে ভাগ বসালেন ট্রেন্ট বোল্ট
সাদা পোশাকের ক্রিকেটে ১১ নম্বরে ব্যাটিং করা ব্যাটারদের মাঝে সবচেয়ে বেশি রানের মালিক মুরালিধরন। ৬৮ টেস্টের ৯৮ ইনিংসে ১১ নম্বরে ব্যাটিং করে সর্বোচ্চ ৬২৩ রান করেছেন এই স্পিন কিংবদন্তি। যেখানে হাফ সেঞ্চুরি না থাকলেও ৪৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
মুরালিধরনের সেই রেকর্ডেই ভাগ বসিয়েছেন বোল্ট। নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে ১৮ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। তাতেই মুরালিধরনের পাশে নিজের নাম লিখিয়েছেন তিনি। ১১ নম্বরে ৭৮ ইনিংস ব্যাটিং করা বোল্টের রানও ৬২৩।
এই পজিশনে একটা হাফ সেঞ্চুরিও রয়েছে বোল্টের। ১১ নম্বরে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকার তিনে রয়েছেন জেমস অ্যান্ডারসন। ১৬৪ ইনিংসে ৬০৯ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ক্যারিয়ার সেরা ৮২ রানের ইনিংসটাও এই পজিশনে খেলেছেন অ্যান্ডারসন।
চারে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। ৯৭ টেস্টের ১২৮ ইনিংসে ৬০৩ রান করেছেন তিনি। এই পজিশনে সর্বোচ্চ ৬১ রানের ইনিংসও খেলেছেন এই অজি ব্যাটার। পাঁচে থাকা কোর্টনি ওয়ালস করেছেন ৫৫৩ রান।
১১ নম্বরে ৮০ টেস্টের ১২২ ইনিংসে ব্যাটিং করলেও কোনো হাফ সেঞ্চুরির দেখা পাননি ওয়ালশ। এদিকে এই পাঁচজন ব্যতীত এই পজিশনে আরও কোনো ব্যাটারের পাঁচশ রান নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live