ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
৬,৬,৬,৬ ছক্কা ঝড়ে ৬০ বলে ১২৯ রান করে রেকর্ড গড়েছে তরুণ এই টাইগার ব্যাটসম্যান
শনিবার দেশে ফিরে ক্রিকেটার আসিফ জানান, খেলার প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান এবং ইন্ডিয়া ১০ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। এতে বাংলাদেশ ২৪ রানে জয়ী হয়। এ ম্যাচে আসিফ দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে ১২টি ছক্কা এবং ৮টি চারসহ ৬০ বলে ১২৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন।
দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ দল হেরে গেলেও তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২ রানে জয়লাভ করে। এতে বাংলাদেশ টিম সিরিজ জেতার গৌরব অর্জন করে।খেলো বাংলাদেশ দলকে পরিচালনা করেন খেলো বাংলাদেশের সাধারণ সম্পাদক শিশির সিকদার, পার্থ কিবরিয়া, মুক্তি খান ও ক্যাপ্টেন পারভেজ হাসান। ম্যাচসেরা ফিল্ডিং পুরস্কার পান সাব্বির আহমেদ ও মাহাবুবুল আলম।
এ ব্যাপারে মিনহাজুল আবেদীন আসিফ বলেন, বিদেশের মাটিতে টি-২০ ম্যাচে ভালো খেলতে পেরে আমাদের টিমসহ আমরা খুবই আনন্দিত। আমরা ক্রিকেট খেলার মাধ্যমে দেশের সম্মান বয়ে আনতে চাই। এ ব্যাপারে যোগাযোগ করা হলে খেলো বাংলাদেশের সাধারণ সম্পাদক শিশির সিকদার বলেন, আসিফ ভারতের মাঠে আশাজাগানিয়া পারফরম্যান্স দেখিয়েছে।
প্রথমবার তাকে দেখে আমি বিশ্বাস করতে পারিনি যে, সে ব্যাটে-বলে সমন্বয় রেখে এত সুন্দর খেলা উপহার দিতে পারবে। জাতীয় দলে খেলতে পারলে সে আরও ভালো করবে বলে আমার বিশ্বাস।
প্রসঙ্গত, মিনহাজুল আবেদীন আসিফ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের একমাত্র ছেলে। এর আগেও তিনি দেশের মাটিতে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live