ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
১৯০ রানের পর দুই ক্যাচ হাতছাড়া
ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে মিচেল খেলেন ১৯০ রানের ইনিংস। শেষ দিকে আরেক প্রান্তে একের পর এক সঙ্গী হারিয়ে তিনি চেষ্টা করেন দ্রুত কিছু রান তুলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর। শেষ ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট যখন উইকেটে যান, মিচেলের রান তখন ১৭৩। সেখান থেকে ১৯০ রানে পৌঁছে যান বেশ দ্রুতই।
এরপর রান তোলার তাড়াতেই বেশ বাইরের বল খেলে তিনি আউট হয়ে যান। তবে নিউ জিল্যান্ডকে ৫৫৩ রানের উচ্চতায় পৌঁছে দেওয়ার মূল কারিগর তিনিই।
আগের টেস্টেও লর্ডসে তিনি করেছিলেন সেঞ্চুরি। ১১ টেস্টের ক্যারিয়ারে তিনটি সেঞ্চুরি করে ফেললেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে আগের ৮৬ ম্যাচে সর্বোচ্চ ছিল ১৭০ রান।
একটুর জন্য ডাবল সেঞ্চুরি না হলেও দিন শেষে মিচেলের দাবি, আক্ষেপ তার খুব একটা নেই।
“সত্যি বলতে, ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি আমার কাছে অনেক বড় কোনো ব্যাপার নয়। দলকে টেস্ট জয়ে সহায়তা করার মতো স্কোর করতে পারাটাই দারুণ কিছু। সেঞ্চুরির ওপরে যে কোনো কিছুই বেশ ভালো। আমি তাই চেষ্টা করছিলাম দলের জন্য ভালো কিছু করার।”
ব্যাটিংয়ে নায়কোচিত ইনিংস খেলার পর ফিল্ডিংয়ে দেখা যায় তার ভিন্ন রূপ। এমনিতে তিনি দুর্দান্ত ফিল্ডার, স্লিপে বেশ নিরাপদ। কিন্তু এ দিন ফসকে যায় দুটি ক্যাচ।
টিম সাউদির বলে ১২ রানে ছাড়েন অ্যালেক্স লিসের ক্যাচ, একটু পর ব্যর্থ হন ৪১ রানে দেওয়া অলিভার পোপের সুযোগটি নিতে।
সেই লিস দিনশেষে অপরাজিত ৩৪ রানে, পোপ খেলছেন ৫১ রানে। ১ উইকেটে ৯০ রান নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড, যেথানে অনায়াসেই থাকতে পারত ৩ উইকেট।
বরাবরই ধীরস্থির মিচেল এখানেও খুব বেশি হাহুতাশ করছেন না সুযোগ হারিয়ে।
“খেলার ধরনটিই এরকম। যে ক্রিকেট খেলেছে, জীবনে একবার হলেও ক্যাচ ছেড়েছে। আমি যভাবে ভাবি, যা হয়ে গেছে, সেটিতে আর কিছু করার নেই। মনোযোগ দিতে পারি স্রেফ পরেরটায়, যেন আরেকবার সুযোগ এলে নিতে পারি।”
“এটাই ক্রিকেট। প্রথম যেটি হাতছাড়া হলো, ১০ বারের মধ্যে ৯ বারই হয়তো আমি নিয়ে ফেলব। দ্বিতীয়টি অবশ্য ছিল রিঅ্যাকশন ক্যাচ, হাতে আটকে গেলে রয়ে যায়, নয়তো ফসকে যায়। আমি অনুশীলন করি পাঁচদিন ধরে ভালো খেলা ও দায়িত্ব পালনের জন্যই। তবে খেলার ধরনটিই এমন যে এরকম হয়ে যায়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live