ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

শানাকার ১৭ বলে ৫৯ রানের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেটবিশ্ব

২০২২ জুন ১২ ০৯:২৩:৩৩

শানাকার ১৭ বলে ৫৯ রানের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেটবিশ্ব

এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৯ রান করেন ডেভিড ওয়ার্নার। এছাড়াও মার্কাস স্টয়নিস ২৩ বলে ৩৮ ও স্মিথ অপরাজিত ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। ১০৬ রানের আউট হয়ে যান ৬ ব্যাটার। এরপর জয়ের আশা প্রায় নিভে যায় লঙ্কানদের। কিন্তু সেখান থেকে ব্যাটিংয়ে নেমে অবিশ্বাস্য জয় এনে দেন দাসুন শানাকা।

শেষ ১৮ বলে লঙ্কানদের জিততে প্রয়োজন ছিল ৫৯ রানের। ১৮ তম ওভানে হ্যাজেলউডকে একের পর বাউন্ডারি হাঁকিয়ে ২২ রান তোলেন শানাকা। শেষ ১২ বলে সমীকরণ দাঁড়ায় ৩৭ রানের। ১৯ তম ওভারে এবার ১৮ রান তোলেন।

শেষ ওভারে জিততে ১৯ রানের প্রয়োজন পড়ে। এক সময় ৪ বলে জিততে প্রয়োজন পড়ে ১৫ রানের। রিচার্ডসনের শেষ ওভারের তৃতীয়, চতুর্থ বলে পর পর বাউন্ডারি হাকানোর পর পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দেন শানাকা। শেষ বলে প্রয়োজন পড়ে ১ রানের। তবে রিচার্ডস শেষ বলটি ওয়াইড দিলে ১ বল আগেই জয় তুল নেয় লঙ্কানরা। এতেই টি-টোয়েন্টির ইতিহাসে ডেথ ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডও গড়ে লঙ্কানরা।

দলকে জিতিয়ে ২৫ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন শানাকা। তার সাথে জুটি বেঁধে ১০ বলে ১৪ রানে অপরাজিত থাকেন চামিকা করুনারত্নে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ