ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ম্যাচ কেমন ফলাফল হল
যে ম্যাচে নেই অধিনায়ক সাকিব আল হাসান। তাই লিটন দাসের নেতৃত্বে শুক্রবার অ্যান্টিগার কুলিজ ক্রিকেট মাঠে নামে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা মোটেই ভালো করতে পারেননি টাইগাররা।
তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় ও সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক আউট হয়েছেন শূন্য রানে। অধিনায়ক লিটন দাসও যেন মুমিনুলের মতো হয়ে গেলেন। তার ব্যাট থেকে এলো ৪ রান। ইনজুরি কাটিয়ে দলে ফেরা স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও বেশি সময় টেকেননি। তিনি করেছেন মাত্র ৭ রান।
একমাত্র হেসেছে ওপেনার তামিম ইকবালের ব্যাট। তার সেঞ্চুরিতে ভর করে ম্যাচের প্রথম দিন শেষে ৮২.৫ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৭৪ রান, উইকেট হারিয়েছে ৬টি। আজ রাত ৮টায় দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামবেন সফরকারীরা।
তামিম ছাড়াও ব্যাটে রান পেয়েছেন শ্রীলংকা সিরিজে ব্যর্থ হওয়া নাজমুল হোসেন শান্ত। ৫৪ করে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে ১৪০ রানের জুটি গড়েন শান্ত। ৩৫ রান করেন উইকেটকিপার-ব্যাটার সোহান।
ইয়াসির আলি রাব্বি ১১ রান নিয়ে আহত অবসর হন। দিনের খেলা শেষে ১৪০ রানে অপরাজিত ছিলেন তামিম। তার সঙ্গে আজ ৬ রান নিয়ে মাঠে নামবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
উইন্ডিজের হয়ে ২ উইকেট শিকার করেছেন লুইস। ম্যাকসুইন, চার্লস ওয়ারিক্যান, কারাইয়া একটি করে উইকেট পেয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৮২.৫ ওভারে ২৭৪/৬ (তামিম ১৪০*, জয় ০, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪*, ইয়াসির আহত অবসর ১১, সোহান ৩৫, মিরাজ ৭, মোসাদ্দেক ৬* ; ম্যাকসুইন ১০-১-৪৯-১, লুইস ১৪-২-৪৪-২, মিন্ডলে ৭-৩-২০-০, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক্যান ১৩.৫-৬-২৮-১ কারাইয়া ৬-০-১৫-১)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live