ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর…
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারিয়েছে বাংলাদেশ। মাত্র ৬ বল মোকাবেলা করে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।
তবে এরপর নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবালের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুইজন মিলে গড়ে তোলেন ১৪০ রানের পার্টনারশিপ। ৯৯ বলে ৯ টি বাউন্ডারি হাঁকিয়ে ৫৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তবে আজ ও ভাগ্য পরিবর্তন করতে পারেননি মমিনুল হক মাত্র ৬ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।
ব্যাট হাতে শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত কাটালেও প্রস্তুতি ম্যাচে রান করতে পারেননি দলের অধিনায়ক লিটন দাস। মাত্র ৪ রান করেছেন এ দিন। তবে সিরিজ শুরু হওয়ার আগে আলোচনায় থাকা তামিম ইকবাল তুলে নিয়েছেন সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম দিন শেষে ৮২.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ১৪০ রান করে অপরাজিত রয়েছেন।
১৬ সদস্যের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম।
সিডব্লিউআই প্রেসিডেন্টস একাদশ: ইয়ানিক কারিয়াহ (অধিনায়ক), কলিন আর্চিবল্ড, অ্যালিক অ্যাথানাজে, ত্যাগনারাইন চন্দরপল, ব্রায়ান চার্লস, রস্টন চেজ, টেভিন ইমলাচ, জেরেমি লুইস, প্রেস্টন ম্যাকসুইন, মারকুইনো মাইন্ডলি, জেরেমি সোলজানো, জোমেল ওয়ারিকান।
দুই টেস্টের পর রয়েছে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ডমিনিকার উইন্ডসোর পার্কে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে গায়ানায়।
২, ৩ এবং ৭ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ গুলি। প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানার জাতীয় স্টেডিয়ামে। ১০, ১৩ এবং ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ গুলি। তিনটি ওয়ানডে ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live