ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

১৪০ রানে অপরাজিত তামিমের ব্যাটে বড় সংগ্রহের আভাস

২০২২ জুন ১১ ১০:৩৫:২০

১৪০ রানে অপরাজিত তামিমের ব্যাটে বড় সংগ্রহের আভাস

ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। লুইসের বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন সাজঘরে। জয়ের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে তামিম ইকবাল জুটি বাঁধেন ১৪২ রানের। শান্ত অর্ধশতক তুলে ৫৪ রান করে বিদায় নেন ম্যাকসয়েনের বলে ক্যাচ দিয়ে

টপ-অর্ডারের দুই ব্যাটারের বিদায়ের পর মুমিনুল হকও বিদায় নেন রানের খাতা খোলার আগে। সাকিবের অনুপস্থিতিতে এই ম্যাচে নেতৃত্ব দেয়া লিটন দাসও ব্যর্থ হন। মাত্র ৪ রান করে ফিরতে হয় সাজঘরে।

তবে একপাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। লিটনের বিদায়ের পর ইয়াসির আলী ব্যাট করতে নামলেও আঘাত পেয়ে মাঠ ছাড়েন ১১ রানের মাথায়। মেহেদী হাসান মিরাজ ফেরেন ৭ রান করে।

প্রথম দিনে বাংলাদেশ ৮২.৫ ওভার ব্যাট করে ৬ উইকেটে তুলেছে ২৭৪ রান। মোসাদ্দেক হোসেন ৬ রানে ও দারুণ ফর্মে থাকা তামিম অপরাজিত রয়েছেন ১৪০ রানে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ