ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য রেকর্ড করেছেন এই ৩ ভারতীয় ক্রিকেটার ,যারা ওয়ানডে ক্যারিয়ারে একবারও আউট হননি
১) সৌরভ তিওয়ারি:
ঝাড়খণ্ডের এই বাঁহাতি ব্যাটসম্যান যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন তখন অনেকেই তাকে ধোনির উত্তরসূরি ভেবেছিল। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সৌরভ তিওয়ারি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে অভিষেক হয়। তিনি ভারতীয় দলের হয়ে মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যেখানে তিনি কেবল দুটি ইনিংসে ব্যাট হাতে নেমেছিলেন এবং দুই ইনিংসে অপরাজিত থাকেন। এরপর আর কখনো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।
২) ফয়েজ ফজল:ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন ফয়েজ ফজল। কিন্তু এই ক্রিকেটার ভারতীয় দলের হয়ে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ২০১৬ সালে জিম্বাবুয়ে সফরে তিনি অভিষেক ওয়ানডে ম্যাচে ৫৫ রানের একটি ইনিংস খেলে অপরাজিত থাকেন। ফজলের অভিষেক ম্যাচটিই তার শেষ ওয়ানডে ম্যাচ হয়েছিল। এই দুরন্ত হাফ সেঞ্চুরি করার পরেও তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি
৩) ভরত রেড্ডি:অনেকেই ভরত রেড্ডির নাম শোনেননি, কারণ তার ক্রিকেট ক্যারিয়ার খুবই সংক্ষিপ্ত ছিল। এই ভারতীয় উইকেট রক্ষক ১৯৭৮ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। যেখানে তিনি দুবার ব্যাটিং করার সুযোগ পান এবং দুবারই অপরাজিত থাকেন। কিন্তু এরপর তিনি আর কখনই ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live