ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘আয়নায় মুখ দেখা’ ব্যাপারে মুখ খুললেন মুশফিক
বিতর্কিত সেই ‘আয়নায় মুখ দেখা’ মন্তব্যের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো সমালোচনার শিকার হয়ে চলেছেন মুশফিকুর রহিম। বুধবার দেশের শীর্ষ স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে কথা বলেছেন মিস্টার ডিপেন্ডেবল।
এ বিষয়ে মুশফিক বললেন, বন্ধু-বান্ধব ও পরিবারের অনেকের কাছ থেকে জেনেছি যে অনেক কথা হয়েছে। আসলে ওই সময়টায় এত চাপের মধ্যে থাকি, বিশ্বকাপ এত বড় ইভেন্ট, সেখানে বাইরে কে কী বলল, সেসব দেখে বা শুনে কিংবা ওসব ধরে রেখে পাল্টা প্রতিক্রয়া দেখানো, ওসব করা ব্যক্তিগতভাবে আমি কখনো করিনি।
তিনি আরো বলেন, আমরা যেসব কথা বলেছি, সেগুলোর অনেক প্রতিক্রিয়া হয়েছে। আমার কথায় যদি ফিরে আসেন, আসলে আমি ইঙ্গিত দিতে চেয়েছি মানুষ হিসেবে শুধু আমি নই, জাতি হিসেবে আমরা সবাই নিজেদের একটু আয়নার সামনে দেখতে পারি। সেটা মানুষ হিসেবেই উচিত।
মুশফিক যোগ করেন, আজকে আমি খারাপ খেলছি দেখে আমাকে বলবেন, কালকে ভালো খেললে তালি দেবেন, এটা এসবের অংশ নয়। এখন কেউ যদি এটা ব্যক্তিগতভাবে নিয়ে থাকেন বা অন্যভাবে বলে থাকেন, তাহলে আমি মনে করি আমি যেহেতু ওভাবে বলিনি সে ক্ষেত্রে কে কী মনে করল, এটায় আমার কিছু করার নেই।
এরপর মুশফিক বলেন, আমরা খারাপ করায় মিডিয়া বা দেশের মানুষ, সবারই খারাপ লেগেছে। তবে আপনারাও (মিডিয়া) কিন্তু একটা অংশ। সবারই ব্যর্থতার অংশ এটি। এই উপলব্ধি থাকা উচিত। সেদিক থেকে বলেছি। তবে এটা সামগ্রিক একটা ব্যর্থতা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক আরো বলেন, আমাদের যতটা খারাপ লেগেছে, অন্যদের হয়তো অতটা থাকবে না। আমার কাছে মনে হয়, ব্যর্থতার জায়গাটায় যদি আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি, পরস্পরের পাশে থাকি, তাহলে সময়টা দ্রুত পার হবে।
বিশ্বকাপের বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ হিসেবে মুশফিক বলেন, বিশ্বকাপের আগেও আমরা তিনটি সিরিজ জিতেছি। বিশ্বকাপের আগে তাই প্রস্তুতি যে রকম দরকার, সেরকমই ছিল। কিন্তু বিশ্বকাপে নির্দিষ্ট দিনে আমরা পারফর্ম করতে পারিনি।
এমন হারের পেছনে কার দোষ দেখছেন এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, সুনির্দিষ্ট কারো দায় নেই। দু-একটি ম্যাচে আমি আরেকটু ভালো খেললে দল বের হয়ে আসতে পারত। তবে এরকম কিন্তু নয় যে আমরা টি-২০তে ফেভারিট বা ফাইনাল খেলব। ভালো খেলতে পারলে হয়ত সুযোগ থাকত।
টি-২০তে ভালো করতে হলে স্পোর্টিং উইকেটের বিকল্প নেই বলে মনে করেন মুশফিকুর রহিম। তিনি বলেন, এই সংস্করণে টানা ভালো খেলতে হলে আমাদের ভালো বা স্পোর্টিং উইকেটে খেলতে হবে। সেখানে অভ্যস্ত হতে পারলে আমাদের ফল আরেকটু ভালো হতে পারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি