ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ মুহূর্তেও সাদা মনের পরিচয় দিলেন মেসি
১০ জুলাই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়েই দীর্ঘ প্রতিক্ষিত ট্রফিটির দেখা পেয়েছিলেন মেসি। ঠিক এক মাস পর সেই মেসির চোখে পানি। অঝোর ধারায় কান্না করলেন। চোখের পানি আটকে রাখতে পারেননি।
হাতে ধরা টিস্যু দিয়ে বারবার চোখ মুছছিলেন। তাতেও কান্নার বেগ সামলাতে পারেননি। মেসির কান্নায় যে পরিবেশ তৈরি হলো ন্যু ক্যাম্পের প্রেস কনফারেন্স কক্ষে, তা ছুঁয়ে গেলো সবাইকে। কেউই প্রস্তুত ছিলেন না এমন একটি পরিস্থিতির জন্য।
যখন লিওনেল মেসি বার্সেলোনার নিজের বিদায়ী সংবাদ সম্মেলন ডাকলেন, তখন অনেকেই মনে করেছিলেন মেসি বুঝি বার্সার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে ধুয়েই দেবেন। লিগের সভাপতি হাভিয়ের তেবাসকে নিয়েও কিছু বলতে পারেন, এমনও ভেবেছিলেন অনেকে। এমনকি বার্সার বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে তাঁর কোনো ঝামেলা হয়েছে কি না, এ নিয়েও সংশয় ছিল অনেকের। তেমন কিছু থাকলে মেসি তা-ও বলবেন, ধারণা এমনই ছিল।
কিন্তু কিছুই হলো না। বরং শেষ মুহূর্তে সাদা মনের পরিচয় দিলেন মেসি। বিদায়বেলায় মেসির সংবাদ সম্মেলনে কোনো বিতর্কই থাকল না। ফুটবল বিশ্ব মেসিকে নম্র- ভদ্র ফুটবলার হিসাবে চিনে। শেষ মুহূর্ত পর্যন্ত সেটা অক্ষত রাখলেন। বিদায় বেলায় তেবাসের সঙ্গে তাঁর যে অল্প কয়েকবার সাক্ষাৎ হয়েছে সেগুলোকে বন্ধুত্বপূর্ণ বলে জানালেন মেসি। লাপোর্তা ও বার্সা তাঁকে ধরে রাখতে চেষ্টা কম করেনি বলেও জানালেন। আর তাঁর সঙ্গে কেউ প্রতারণা করেছে কি না, প্রশ্নে মেসি সরাসরিই বলে দিলেন ‘না।’ তবে তাঁকে নিয়ে অনেক মিথ্যা ছড়ানো হচ্ছে বলেও জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বার্তোমেউর অধীন আগের বোর্ডের ওপর মেসি যে বিরক্ত ছিলেন, সে আর এখন গোপন কিছু নয়। গত বছরের আগস্টে তাই বার্সা ছাড়তে চেয়ে ক্লাবে বুরোফ্যাক্সও পাঠিয়েছিলেন মেসি। আইনি জটিলতায় তখন ক্লাব ছাড়তে পারেননি। আজ সংবাদ সম্মেলনে মেসিই বলেন, ‘গত বছর (ক্লাবে থাকতে) চাইনি, সেটা বলেছিও। এ বছর আমি থাকতে চেয়েছি, কিন্তু পারিনি।’ তখনো ধারণা করা যাচ্ছিল, বার্তোমেউর বোর্ডের অপরিণামদর্শী পরিচালন পদ্ধতির ব্যাপারে আরও খোলাসা করেই কিছু বলবেন মেসি।
কিন্তু সংবাদ সম্মেলনের শেষ দিকে যখন প্রশ্ন হলো, আগের বোর্ডের সভাপতি বার্তোমেউ, কিংবা বর্তমান বোর্ডের সভাপতি লাপোর্তা, কেউ তাঁর সঙ্গে কোনো প্রতারণা করেছেন কি না, মিথ্যা বলেছেন কি না, মেসি বিদায়বেলায় বিতর্ক ছড়ানো থেকে বিরত থাকলেন, ‘না (কেউ প্রতারণা করেনি)। আমরা সম্ভাব্য সবকিছুই করেছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টায় সফলতা এল না। আপনি যখন নিয়মিত কথা না বলবেন, আপনার ব্যাপারে অনেক কিছুই বলা হবে। কিন্তু সেসবের সবকিছু সব সময় সত্যি হয় না। আমি শুধু আমার দিক থেকে কী হয়েছে সেটা বলতে পারি। আমি সব সময় সৎ থেকেছি, কাউকে ধোঁকা দিইনি। এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল’— বলেছেন মেসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি