ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
নকআউটে উঠেও সন্তুষ্ট নন আনচেলত্তি
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। শুধু তাই নয়, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেও শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দাপুটে এই জয়ের পরও দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত আনচেলত্তি দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর দায়িত্ব পালন করেছেন। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে ঘিরে ছিল ব্যাপক প্রত্যাশা। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই ইতালিয়ান কৌশলীকে।
তবে পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। দলের খেলায় পরিবর্তন আনতে প্রথম ম্যাচের পর কৌশলগতভাবে ফরমেশনেও পরিবর্তন আনেন আনচেলত্তি। ৪-২-৩-১ থেকে ৪-৩-৩ ফরমেশনে ফিরে এসে তিনি আক্রমণভাগে আরও ভারসাম্য খুঁজে পান। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়র ও মাতেউস কুনিয়ার সমন্বয় ব্রাজিলের আক্রমণকে নতুন গতি দিয়েছে।
স্কটল্যান্ডের বিপক্ষে জয়টি ব্রাজিলের জন্য আরও একটি ঐতিহাসিক মাইলফলক এনে দিয়েছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে ৫০টি ক্লিন শিটের রেকর্ড গড়েছে সেলেসাওরা। এই তালিকায় তাদের পরে রয়েছে জার্মানি, ইংল্যান্ড ও ইতালি।
তবুও দলের খেলায় উন্নতির সুযোগ দেখছেন আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, প্রথম ম্যাচের তুলনায় দল অনেক উন্নতি করেছে এবং নকআউট পর্বে ওঠা গুরুত্বপূর্ণ অর্জন। তবে এখনও কিছু জায়গায় ঘাটতি রয়েছে। বিশেষ করে বল দখলে রেখে আরও দ্রুত ও কার্যকর ফুটবল খেলার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।
আনচেলত্তির মতে, ব্রাজিল এখন একটি ইউনিট হিসেবে খেলতে শুরু করেছে, যা তার প্রধান লক্ষ্য ছিল। তবে বিশ্বকাপ জয়ের মতো বড় লক্ষ্য পূরণ করতে হলে দলের আরও উন্নতি করতে হবে। নকআউট পর্বে ভুলের সুযোগ কম থাকায় এখন থেকেই নিজেদের আরও নিখুঁত করে তুলতে চায় সেলেসাও শিবির।
গ্রুপ পর্বে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করা ব্রাজিল আগামী ২৯ জুন রাউন্ড অব ৩২-এ মাঠে নামবে। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে হতে পারে ভিনিসিয়ুস-নেইমারদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- রাত ১০ টা বা সকাল ৭ টা নয়, নতুন সময়ে মাঠে নামবে ব্রাজিল
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- স্কটল্যান্ডকে হারালে যে বিপদে পড়বে ব্রাজিল
- আর্জেন্টিনা সমর্থকদের দুঃসংবাদ দিলেন স্কালোনি
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ