ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুরু হচ্ছে ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচ: বাংলাদেশ লাইভ দেখার সহজ উপায়

২০২৫ সেপ্টেম্বর ১০ ০৩:০৯:১০

শুরু হচ্ছে ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচ: বাংলাদেশ লাইভ দেখার সহজ উপায়

ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটি আগামীকাল সকাল ৫:৩০ এ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে অনুষ্ঠিত হবে। বলিভিয়ার স্টেডিয়াম মিউনিসিপাল এল আলট্রোতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,১৫০ মিটার উপরে অবস্থিত। এই উচ্চতায় বাতাস খুব পাতলা থাকে এবং অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকে, যা খেলোয়াড়দের জন্য শ্বাসকষ্ট, দ্রুত ক্লান্তি, মাথা ঘোরা এবং পালস রেট বেড়ে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়াও, বাতাসের কারণে বলের সঠিক মাপও পাওয়া কঠিন হবে, কারণ বল ভেসে যাবে।

এই স্টেডিয়ামটি এতটাই বিপজ্জনক যে, ২০০৭ সালে একটি ম্যাচ চলাকালীন সময়ে একজন রেফারি অক্সিজেনের ঘাটতিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যুবরণ করেন। যদিও বলিভিয়া লা পাজের সাইলেন্স স্টেডিয়ামে খেলে থাকে, মিউনিসিপাল এল আলট্রো সাইলেন্স স্টেডিয়াম থেকেও প্রায় ৫০০ মিটার বেশি উচ্চতায় অবস্থিত।

ব্রাজিল এই ম্যাচের জন্য একটি সম্ভাব্য একাদশ ঘোষণা করেছে:

গোলকিপার: অ্যালিসন বেকার

ডিফেন্ডার: ওয়েসলি, ফ্যাব্রিজিও ব্রুনো, অ্যালেক্স সান্দ্রো রিবেইরো, কাইও হেনরিক

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: লুইস হেনরিক, রিচার্লিসন, স্যামুয়েল লিনো

বাংলাদেশ থেকে ম্যাচটি লাইভ দেখার সহজ উপায়:ম্যাচটি বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে, সাবস্ক্রিপশন থাকলে beIN Sports, Fox Sports, এবং Globo-এর মতো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে। এছাড়াও, Sportzfy অ্যাপের মাধ্যমে অথবা ফেসবুক লাইভে "ব্রাজিল বনাম বলিভিয়া লাইভ ম্যাচ টুডে" লিখে সার্চ করেও ম্যাচটি দেখা যাবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত