ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার কঠিন শাস্তি পেলেন মেসি
প্রতিপক্ষ কোচের ঘাড় ধরে শাস্তির মুখে পড়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ডিসিপ্লিনারি কমিটি গতকাল তাকে অর্থ জরিমানা করেছে। তবে জরিমানার নির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি।
ঘটনাটি ঘটে গত ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচে। শেষ বাঁশির পর রেফারি আলেক্সিস দা সিলভার সঙ্গে বাগ্বিতণ্ডার কারণে মেসি হলুদ কার্ড দেখেন এবং মাঠ ছাড়তে থাকেন। এ সময় নিউইয়র্কের সহকারী কোচ মেহদি বালুশির সঙ্গে কিছু কথা বলেন তিনি। মায়ামির দুই সহকারী কোচ তখন মেসিকে থামানোর চেষ্টা করেন, যদিও প্রথমে মেসি হাঁটতে থাকেন। কিন্তু পরে আবার ফিরে এসে ডান হাত বালুশির ঘাড়ে রাখেন এবং জোরে চেপে ধরেন।
এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়া নীতিমালা লঙ্ঘনের শামিল। একই কারণে মেসির সতীর্থ উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও শাস্তি পেয়েছেন। ম্যাচের প্রথমার্ধের শেষে নিউইয়র্কের ডিফেন্ডার বার্ক রিসারের ঘাড় পেছন থেকে চেপে ধরেন তিনি।
যদিও শাস্তির পরের ম্যাচেই মেসি ও সুয়ারেজ দুর্দান্ত পারফর্ম করেছেন। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে কানসাস সিটির বিপক্ষে দ্বিতীয় লেগে দুজনই গোল করেন এবং ইন্টার মায়ামি ৩-১ গোলে জয় পায়। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মেসির নেতৃত্বে জয় তুলে নেয় দলটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল