ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
একটু পরেই মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, দেখেনিন সময়
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ এখন তার তুঙ্গে। আজ রাতে শিরোপার জন্য ব্রাজিল এবং আগামীকাল ভোরে আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচে মাঠে নামবে। এই দুটি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কাকে উঠছে সেরা চ্যাম্পিয়নের মুকুট।
বর্তমানে, দুই দলই ৪ ম্যাচে সমান ১০ পয়েন্ট সংগ্রহ করেছে, তবে গোল ব্যবধানে ব্রাজিল এক পা এগিয়ে। ফলে, তাদের জন্য কিছুটা সুবিধা রয়েছে, কারণ যদি দুই দলই একই ফলাফল পায়, তাহলে গোল ব্যবধানে সেলেসাওরা সেরা হয়ে যাবে।
আজ রাত ৩টা ৩০ মিনিটে ব্রাজিলের প্রতিপক্ষ হবে চিলি, আর আগামীকাল ভোর ৬টা ৩০ মিনিটে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। এই দুটি ম্যাচের মধ্যে যদি এক দল জেতে এবং অপর দল হারলে, তখন বিজয়ী দলই চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে, যদি দুই দলই জেতে বা ড্র করে, তাহলে তাদের পয়েন্ট সমান হয়ে যাবে এবং পরবর্তী হিসাব হবে তাদের মুখোমুখি লড়াইয়ের ফলাফল।
যদি সেই ম্যাচও ড্র হয়, তাহলে গোল ব্যবধানের দিকে নজর দেওয়া হবে। যদি গোল ব্যবধানও সমান হয়, তখন দেখা হবে কে বেশি গোল করেছে। তাও যদি সমতা থাকে, তাহলে পরবর্তী ধাপ হবে লাল কার্ডের সংখ্যা। এর পর, হলুদ কার্ডের হিসাব করা হবে। যদি এইসব হিসাবেও নির্ধারণ না হয়, তাহলে লটারির মাধ্যমে চ্যাম্পিয়ন চূড়ান্ত করা হবে।
এই উত্তেজনাপূর্ণ শিরোপা লড়াই এখন পুরো ফুটবল বিশ্বকে আকৃষ্ট করেছে, এবং এখন চোখ সবার সেই ম্যাচগুলোর দিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল