ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল,গোল,গোল ৯ গোলে শেষ হলো ম্যাচ,জেনেনিন ফলাফল
ঠিক এমন রোমাঞ্চকর ম্যাচের জন্যই ফুটবলভক্তরা রাত জেগে থাকেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিশেষত্বই হয়তো এখানেই—এমন উত্তেজনায় ভরা ম্যাচগুলো ফুটবলকে আলাদা মর্যাদা এনে দেয়। আর এমন ম্যাচগুলোই বার্সেলোনার মতো ক্লাবগুলোকে সমর্থকদের হৃদয়ে বিশেষ জায়গা করে দেয়।
প্রথমার্ধে যেখানে বেনফিকা এগিয়ে ছিল ৩-১ গোলে, আর বার্সেলোনা পিছিয়ে ছিল ৪-২ ব্যবধানে, সেই ম্যাচটিই বার্সা শেষ পর্যন্ত জিতেছে ৫-৪ ব্যবধানে। রাফিনিয়ার অসাধারণ নৈপুণ্য, রবার্ট লেভানডফস্কির ইতিহাস গড়া মুহূর্ত, আর তরুণ লামিনে ইয়ামালের জাদুতে ম্যাচটি রূপ নেয় স্মরণীয় এক জয়ে। ৯৬ মিনিটে রাফিনিয়ার চমৎকার গোলেই জয় নিশ্চিত করে কাতালানরা।
বেনফিকার হয়ে গ্রিক ফরোয়ার্ড ভাঙ্গেলিস পাভলিদিস হ্যাটট্রিক করলেও তার কৃতিত্ব ম্যাচ শেষে ম্লান হয়ে যায় বার্সার অসাধারণ প্রত্যাবর্তনের কারণে। ম্যাচের মাত্র ৩০ মিনিটের মধ্যেই পাভলিদিস নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন, যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তৃতীয় দ্রুততম।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই আলভারো ফের্নান্দেসের পাস থেকে দুর্দান্ত শটে পাভলিদিস প্রথম গোল করেন। এরপর ২২ ও ৩০ মিনিটে বার্সার গোলরক্ষক ওলশেক সেজনির ভুলে দুটি পেনাল্টি থেকে আরও দুই গোল করে বেনফিকার লিড বাড়ান তিনি। তবে এর মাঝে ১৩ মিনিটে রবার্ট লেভানডফস্কি পেনাল্টি থেকে বার্সাকে প্রথম গোল এনে দেন। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে বার্সা। ৬৪ মিনিটে বেনফিকার গোলরক্ষক ত্রুবিনের ভুলে রাফিনিয়া গোল করে ব্যবধান কমান। কিন্তু ৬৮ মিনিটে আরাউহোর আত্মঘাতী গোলে বেনফিকা ৪-২ ব্যবধানে এগিয়ে যায়।
সেখান থেকেই শুরু হয় বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ৭৮ মিনিটে লামিনে ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে লেভানডফস্কি গোল করেন। আর নির্ধারিত সময়ের মাত্র চার মিনিট আগে বদলি ডিফেন্ডার এরিক গার্সিয়ার হেডে সমতায় ফেরে বার্সা।
তবে নাটকীয়তার শেষ হয় রাফিনিয়ার গোলেই। ফেরান তোরেসের কাছ থেকে বল পেয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে একে একে ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে দৃষ্টিনন্দন ফিনিশিং দেন তিনি। সেই মুহূর্তটি বার্সেলোনার সোনালী যুগের নেইমার বা রোনালদিনহোর ম্যাজিককে মনে করিয়ে দেয়।
এমন এক ঐতিহাসিক রাতেই বার্সা প্রমাণ করল, কেন তারা ফুটবলবিশ্বে অনন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল