ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারনে মার্সেলোকে মাঠ থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন কোচ
ব্রাজিলিয়ান সিরি আর ক্লাব ফ্লুমিনেন্স ও মার্সেলোর দীর্ঘদিনের সম্পর্ক শেষ হলো পারস্পরিক সমঝোতার মাধ্যমে, যা মূলত কোচ মানো মেনেজেসের সঙ্গে তার বিবাদ থেকেই উদ্ভূত। গ্রেমিওর বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে বদলি হিসেবে নামার জন্য প্রস্তুত মার্সেলোর সঙ্গে কোচ মেনেজেসের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাইডলাইনে দাঁড়িয়ে থাকা মার্সেলো কোচের উদ্দেশে কিছু বলতে থাকেন, যা শুনে মেনেজেস ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
ক্লাবটি চুক্তি বাতিলের সঠিক কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে এই ঘটনাই চুক্তি বাতিলের পেছনে একটি মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
এরপর মার্সেলোর উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় ফ্লুমিনেন্স কোচকে। এক পর্যায়ে মার্সেলোকে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন মেনেজেস এবং অন্য একজন খেলোয়াড়কে ইশারা করে ডাক দেন। এরপর মার্সেলো গিয়ে বেঞ্চে বসে পড়েন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তী সময় দুই পক্ষের চুক্তি বাতিলের খবর সামনে আসে। চুক্তি বাতিলের পর মার্সেলো এখন ফ্রি এজেন্ট।
মার্সেলোকে কেন বদলি হিসেবে নামাতে গিয়েও নামাননি, সে ব্যাখ্যা দিতে গিয়ে মেনেজেস বলেছেন, ‘আমি সে সময় মার্সেলোকে নামাতে যাচ্ছিলাম। তবে আমি এমন কিছু শুনেছি, যা আমার পছন্দ হয়নি। ফলে আমি আমার মন বদলে ফেলি।’
চুক্তি বাতিল হলেও মার্সেলো ও ফ্লুমিনেন্সের পারস্পরিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ক্লাবটি, ‘ফ্লুমিনেন্স ও মার্সেলোর মধ্যে প্রাতিষ্ঠানিক এবং আত্মিক সম্পর্ক অব্যাহত থাকবে। ফ্লুমিনেন্স মার্সেলোকে ধন্যবাদ জানাচ্ছে এবং সব সময়ের মতো সব চ্যালেঞ্জ মোকাবিলায় তাকে সমর্থন দেবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল