ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ ইতিহাসে এই প্রথম : চ্যাম্পিয়ন ঋতুপর্ণাকে নিয়ে ইউরোপের দুটি ক্লাব থেকে আসলো বিশেষ প্রস্তাব
বাংলাদেশের নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গোল করে দলকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা এনে দেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও পেয়েছেন। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য চারদিকে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এর মধ্যে নতুন সুখবর নিয়ে এসেছেন ঋতুপর্ণা; সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন ভারত এবং ইউরোপের দুটি ক্লাব থেকে তাকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঋতুপর্ণা এক সাক্ষাৎকারে বলেন, "আমি এই সাফ চলাকালীন ভারতের একটি ক্লাব এবং ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি।” যদিও তিনি আপাতত ক্লাবগুলোর নাম প্রকাশ করতে চাননি, তবে সবকিছু ঠিকঠাক হলে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলেও উল্লেখ করেছেন। এর আগেও বাংলাদেশের নারী ফুটবলাররা ভারতের ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন, কিন্তু ইউরোপের ক্লাবে খেলার প্রস্তাব এবারই প্রথম এসেছে।
এটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে, ২০১৮ সালে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ভারতের সেথু এফসি এবং ২০২3 সালে কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন। ঋতুপর্ণার ইউরোপীয় ক্লাবে খেলার সম্ভাবনা বাংলাদেশের নারী ফুটবলের জন্য আন্তর্জাতিক মঞ্চে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল