ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্দান্ত মেসির অবিশ্বাস্য গোল : ১২ মিনিটে হ্যাটট্রিক
লিওনেল মেসি তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন এবং দিনকে দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছেন। গত সপ্তাহে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর এবার মেসি নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে মাত্র ১২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেছেন। বাংলাদেশ সময় রোববার ভোরে হওয়া এই ম্যাচে ইন্টার মিয়ামি মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনকে ৬-২ গোলে পরাজিত করে।
এই বিশাল জয়ে ইন্টার মিয়ামি এমএলএসে নতুন রেকর্ড গড়েছে, যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের প্রতিযোগিতার আগের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে তারা। মেসির এই অসাধারণ পারফরম্যান্স দলকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে গেছে।
৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ২০২৪ মৌসুম শেষ করেছে শীর্ষে থাকা মিয়ামি। এমএলএসের ইতিহাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ পয়েন্ট। এর আগে ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল নিউ ইংল্যান্ড। অর্থাৎ নিউ ইংল্যান্ডকে হারিয়েই নিউ ইংল্যান্ডের একক রেকর্ড ভেঙেছে মিয়ামি। হোমম্যাচে এদিন ৫৭ মিনিটে মাঠে নামেন মেসি। মিয়ামির হয়ে শেষ তিনটি গোল করেন আজেন্টাইন সুপারস্টার। মেসি সবগুলো গোল করেন ৭৮ মিনিট থেকে ৮৯ মিনিটের মধ্যে।
এছাড়া লুইস সুয়ারেজ মিয়ামির হয়ে প্রথম দুটি গোল করেন। ৪০ ও ৪৩ মিনিটে নিউ ইংল্যান্ডের জাল কাঁপান তিনি। উরুগুয়ের তারকার দুটি অ্যাসিস্টও আছে এই ম্যাচে। মিয়ামির বাকি এক গোল করেন বেঞ্জামিন ক্রিমাচি (৫৮ মিনিটে)।
এই প্রথম এমএলএসে পূর্ণ মৌসুম শেষ করেছেন মেসি-সুয়ারেজ জুটি। পুরো মৌসুমে দুজনই করেন ২০টি করে গোল। মেসি খেলেন ১৯ ম্যাচ। অন্যদিকে ২৭ ম্যাচ খেলেছেন সুয়ারেজ। নিউ ইংল্যান্ডের হয়ে দুটি করেন লুকা ল্যাঙ্গনি (২ মিনিটে) ও দায়লান বোরেরো (৩৪ মিনিটে)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল