ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ হলো আর্জেন্টিনার ম্যাচ
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে ঝুম বৃষ্টির কারণে মাঠে পানি জমে যায়, যা দুই দলের খেলায় প্রভাব ফেলে। ত্রিশ মিনিট পর খেলা শুরু হলেও পরিস্থিতি ছিল কঠিন। তবে এর মধ্যেই নিকোলাস ওতামেন্ডি আর্জেন্টিনাকে লিড এনে দেন। কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ভেনেজুয়েলার হয়ে সলোমোন রন্দন গোল করে সমতা ফিরিয়ে আনেন। এ ড্রয়ের ফলে আর্জেন্টিনা পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়।
ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। চোট কাটিয়ে ফেরা মেসির দূর থেকে নেওয়া ফ্রি কিকে উড়ে আসা বল পান্স করেন গোলরক্ষক, কিন্তু বল তারই এক সতীর্থের গায়ে লেগে যায় ওতামেন্ডির পায়ে। ছয় গজ বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
৪০তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগও পেয়ে যায় স্বাগতিকরা। তবে, রন্দনের কাছ থেকে নেওয়া শট আটকে দেন এমিলিয়ানো মার্টিনেজের নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার পোস্টে দাঁড়ানো জেরোনিমো রুলি।
প্রথমার্ধে পাওয়া লিড বিরতির পর বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ৬৫তম মিনিটে গোল শোধ করেন রন্দন। বাঁ দিক থেকে সতীর্থের ক্রস বক্সে পেয়ে জোরাল হেডে ঠিকানা খুঁজে নেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই ড্রয়ে বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচে জয়শূন্য রইল লিওনেল স্কালোনির দল। গত মাসে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবে ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল