ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা,দেখেনিন ম্যাচ শুরুর সময়
ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার আসন্ন ফিফা ফুটসাল বিশ্বকাপ ফাইনালটি ক্রীড়াপ্রেমীদের জন্য সত্যিই এক স্বপ্নের ম্যাচ হতে যাচ্ছে। ফুটবলে যেমন এই দুই লাতিন আমেরিকান দলের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তেমনি ফুটসালেও তাদের প্রতিযোগিতা দেখা যাবে। এটি হবে ফিফার কোনো টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম মুখোমুখি সংঘর্ষ, যা ফুটবল সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
ব্রাজিল, যারা পাঁচবারের ফুটসাল বিশ্বচ্যাম্পিয়ন, ইউক্রেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে দীর্ঘ ১২ বছর পর ফাইনালে উঠেছে। অন্যদিকে, ২০১৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফ্রান্সকে একই ব্যবধানে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে। আগের ফাইনালে পর্তুগালের কাছে পরাজয়ের ক্ষত এখনো তাজা, তাই এবার তারা শিরোপা পুনরুদ্ধার করতে মরিয়া থাকবে।
এই ফাইনাল ম্যাচটি দুই দলের সমর্থকদের জন্য যেমন উত্তেজনাপূর্ণ হবে, তেমনি ফুটসাল ইতিহাসে একটি ঐতিহাসিক ম্যাচ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
দুই দলের ফাইনাল ম্যাচ আগে থেকেই ফুটসাল ঈশ্বর নির্ধারিত করে রেখেছেন বলে মনে করেন ব্রাজিলের উইঙ্গার। তিনি বলেছেন, ‘এটা এমন এক ম্যাচ এবং ডার্বি, যেখানে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। এর চেয়ে আর বড় ম্যাচ নেই। আমার মনে হয়, ফুটসাল ঈশ্বর ফাইনালটি আগেই ঠিক করে রেখেছেন। আর ফাইনালটা হওয়াই উচিত।’অন্যদিকে ফুটসাল ইতিহাসের সেরা ম্যাচ বলেছেন আর্জেন্টিনার গোলরক্ষক নিকো সারমিয়েন্টো। তিনি বলেছেন, ‘ফুটসালের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ, আমার মনে এতে কোনো সন্দেহ নেই। আমার মতে, ব্রাজিল এবং আর্জেন্টিনায় জন্ম এমন সব মানুষের জন্য স্বপ্নের ম্যাচ। এমনকি পুরো বিশ্বের জন্যও। আর্জেন্টিনা-ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় ডার্বি সবাই দেখতে উন্মুখ থাকে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল