ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন গ্রিজম্যান
২০১৮ সালে, ফ্রান্স তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে। সেই আসরে ফরাসিদের পক্ষে দুর্দান্ত ছিলেন আন্তোইন গ্রিজম্যান। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেছিলেন এই মিডফিল্ডার।
তিনি গত ২০২২ কাতার বিশ্বকাপ দলে ফ্রান্স দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন এই ফরাসি তারকা।
তবে ক্লাব ফুটবল চলবে। বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন। গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। নিজের অবসর সম্পর্কে তিনি বলেন, 'আজ আমি ফ্রান্স দলের খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিচ্ছি। চ্যালেঞ্জ, সাফল্য এবং অবিস্মরণীয় মুহূর্ত দ্বারা চিহ্নিত ১০টি অবিশ্বাস্য বছর হয়েছে। এটা আমার জন্য সেরা সময় চলে যাওয়ার এবং নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করার। ফরাসি জাতীয় দলের জার্সি পরাটা বিশেষ সম্মানের।'
এর আগে, ৩৩ বছর বয়সী এই ফুটবলার ২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেছিলেন। জাতীয় দলের জার্সিতে ১৩৭টি ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন। ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশচ্যাম্পস গ্রিজম্যানকে ফ্রান্সের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলেছেন। এক বিবৃতিতে ফরাসি কোচ বলেছেন, "সম্প্রতি তার (গ্রিজম্যান) অবসর নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ১০ বছর আগে ফ্রান্স দলে অভিষেকের পর থেকে আমাদের মধ্যে আস্থা ও খোলামেলা সম্পর্ক রয়েছে।'
এই তারকাকে নিয়ে তিনি আরও বলেন, 'যদিও তার ক্লাব ক্যারিয়ার এখনো শেষ হয়নি। তবে গ্রিজম্যান ফরাসি ফুটবলের স্মৃতিচিহ্ন হয়ে থাকবেন। সে ফ্রান্সের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল