ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

এইমাত্র পাওয়াঃ অনির্দিষ্টকালের জন্য স্থগিত সব ধরেনের ফুটবল ম্যাচ

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১২:২২:৩৯

এইমাত্র পাওয়াঃ অনির্দিষ্টকালের জন্য স্থগিত সব ধরেনের ফুটবল ম্যাচ

ইসরাইল লেবাননে ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে। সর্বশেষ হামলায় আরও ৭২ জন নিহত এবং ৪০০ জন আহত হয়েছে। দেশটিতে সর্বশেষ হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।

এমন পরিস্থিতিতে দেশের সব ফুটবল ম্যাচ স্থগিত করেছে লেবানিজ ফুটবল অ্যাসোসিয়েশন (এলএফএ)। "দেশের বর্তমান পরিস্থিতির কারণে, লেবানিজ ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে," এলএফএ একটি ঘোষণায় বলেছে।

লেবানিজ প্রিমিয়ার লীগ গত সপ্তাহে ২০২৪-২৫ মৌসুম শুরু করেছে। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে গত বছর থেকে লেবানন দেশটিতে জাতীয় দলের ম্যাচ আয়োজন করছে না। তারা কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজন করছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে ফিলিস্তিন ও ইসরায়েল তাদের সাম্প্রতিক হোম ম্যাচগুলো দেশের বাইরেও করেছে। ফিলিস্তিন তাদের ম্যাচগুলি কুয়েতে এবং কাতারে এবং ইসরায়েল তাদের হোম নেশনস লিগের ম্যাচগুলি হাঙ্গেরিতে আয়োজন করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত