ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ দৃশ্যপটে নতুন লুক, সালাহউদ্দিনের চেয়ারে বসছেন এই লোক
এর আগে, কাজী সালাহউদ্দিন ঘোষণা করেছিলেন যে তিনি বাফুফে সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ২৪ ঘণ্টারও কম সময় পর রোববার বিকেলে ব্যবসায়ী ও সংগঠক তরফদার রুহুল আমিন আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
এ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও ফোরাম নেতা অ্যাডভোকেট আলী ইমাম তপন ঐক্যমত্যের ভিত্তিতে ব্যানারে লিখে বুফে তরফদার পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।
তরফদার বক্তব্য দিতে এসে বলেছেন, ‘যে ঘোষণা তারা দিয়েছেন, আমি তা সাদরে গ্রহণ করলাম। ফুটবলের সেই দিনগুলো নেই, হারিয়ে গেছে। ২০০৮ এর পর ফুটবল তলানিতে গেছে। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছে দল। এরপর থেকে হারতে হারতে নিচের দিকে আছি। আজ র্যাঙ্কিং ১৮৪ তে এসেছে। এখান থেকে ওঠানো কঠিন। মাঠের খেলা টেবিলে চলে এসেছে। সারা দেশে এর চর্চা হলে ঠিকই বিশ্ব মানচিত্র জায়গা করে নেওয়া যেতো।’
এরপরই তার কথা, ‘গত ১৬ বছর ফুটবলকে জাগতে দেওয়া হয়নি। আমি ফুটবল নিয়ে অনেক কাজ করেছি, জেলা ও বিভাগে। প্রচুর খেলোয়াড় উঠে এসেছে। ওই সময় প্রতিকূল অবস্থায় কাজ করেছি। বাফুফে চায়নি আমরা কাজ করি। ১৮ কোটি দেশের লোক সীমানা পার হতে পারি না, এটা বিশ্বাস করা কঠিন। আমি কাউকে দোষ দিতে চাই না।’
নিজের কথা বলতে গিয়ে এই সংগঠক বলেছেন, ‘২০২০ সালে প্যানেল তৈরি করে এগোলাম। দেশেও থাকতে পারলাম না। অনেক ক্ষতি হয়েছে। ব্যবসায়িক দিক দিয়ে। এজেন্সি দিয়ে হয়রানি করা হয়েছে। সাইফ স্পোর্টিং বন্ধ করে দেওয়া হয়েছে।’
ফুটবলে সভাপতি পদে নির্বাচিত হতে পারলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, ‘আমি নির্বাচিত হলে তৃণমূল পর্যায়ে শুরু করবো। ফুটবলকে এসি রুমে রাখবো না। বিকেন্দ্রীকরণ করবো। নতুন করে জাগরণ তৈরি করবো। চার বছরে কী করবো, সেটাও বলবো।’
আগের কথা তুলে ধরে তরফদার বলেছেন, ‘আগে সাধারণ সম্পাদক সাসপেনশন হয়েছে। এনএসসসির টাকা ঠিকমতো ব্যবহার হয়নি। তবে নির্বাচিত হতে পারলে আমি সবাইকে নিয়ে কাজ করবো। সামনের দিকে সব পরিষ্কার হবে। এবার আমার বিশ্বাস কাউন্সিলররা তাদের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবেন।’
মঞ্চে ছিলেন সাবেক তারকা ফুটবলার রুম্মান বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। এছাড়া মঞ্চের সামনে ছিলেন সাবেক তারকা ও বিএনপি নেতা আমিনুল হক, খায়রুল কবির খোকনসহ ক্লাবের কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল