ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামিকালের ম্যাচে আর্জেন্টিনা দলে মেসির ১০ আর ডি মারিয়ার ১১ নম্বর জার্সি যারা পাচ্ছেন
একটি নতুন সূচনা - এটি লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলের ক্ষেত্রে। আগামীকাল বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ, বাছাইপর্বে আর্জেন্টিনার অবস্থানও বেশ ভালো। স্কালোনির দল ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে রয়েছে।
এই ম্যাচে আর্জেন্টিনা দলে নেই অধিনায়ক লিওনেল মেসি ও অন্যতম সেরা তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। পূর্বে ঘোষিত হিসাবে, ডি মারিয়া কোপা আমেরিকা ফাইনাল জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। যেখানে ইনজুরির কারণে খেলছেন না মেসি। তবে মেসি আবার কবে আর্জেন্টিনার জার্সিতে খেলতে পারবেন তা স্পষ্ট নয়। সেদিক থেকে চিলির বিপক্ষে ম্যাচটিকে স্কোলোনির আর্জেন্টিনা দলের জন্য নতুন সূচনা হিসেবে ধরা হচ্ছে।
এই নতুন শুরুর আগে আর্জেন্টিনা কোচ স্কালোনিকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে- মেসি ও ডি মারিয়ার অনুপস্থিতিতে ১০ ও ১১ নম্বর জার্সি কে পরবেন? এই প্রশ্নের মাধ্যমে আর্জেন্টিনা দলে বর্তমানে কাকে মেসি ও ডি মারিয়ার উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে তা জানার চেষ্টা চলছে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সহজ ও সাবলীলভাবে এই প্রশ্নের উত্তর দেন স্কালোনি।। তাঁর কথা, ‘লিও আগেও যখন অনপুস্থিত ছিল, আনহেল কোরেয়া এটা (১০ নম্বর জার্সি) পরেছে। ১০ নম্বর জার্সির একজন মালিক আছে, এটা কোনো সমস্যা নয়। এই মুহূর্তে ১১ নম্বর জার্সির মালিক নেই। কে এটা পরবে, সেই পরিকল্পনা আমাদের আছে। দেখা যাক, কাকে এটা পরতে দিই।’
১০ নম্বর জার্সির একজন মালিক আছে বলতে স্কালোনি মেসির কথাই বোঝাতে চেয়েছেন। কারণ, ইন্টার মায়ামি তারকা এখনো অবসর নেননি। খেলছেন না শুধুই চোটের কারণে। সংবাদ সম্মেলনে স্কালোনিকে প্রশ্ন করা হয়েছিল—মেসির কী অবস্থা আর কবেই বা দলে ফিরবেন।
এই প্রশ্নের উত্তরে স্কালোনি বলেছেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। তাকে এখনই দলে রাখাটা একটু আগেভাগেই হয়ে যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল