ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাজার নাটকের পর স্কালোনিকে নিয়ে স্বস্তির খবর দিলো আর্জেন্টিনার গণমাধ্যম
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে ঘিরে নাটকীয়তার শেষ নেই। কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল যে মেসির সঙ্গে দ্বন্দ্বের জেরে আর্জেন্টিনার কোচের পদ থেকে পদত্যাগ করতে চান স্কালোনি। এবার জাতীয় গণমাধ্যমে বিশ্বকাপজয়ী কোচকে নিয়ে ইতিবাচক খবর প্রকাশ করায় আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের জন্য কিছুটা স্বস্তি।
টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানের আগে না পারলেও পরে ঠিকই সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন লিওনেল স্কালোনি। গণমাধ্যমটির দাবি, দীর্ঘ সময়ের জন্য আর্জেন্টিনার কোচের পদে থাকতে কিছুটা হলেও রাজি হয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। তবে চূড়ান্তভাবে সেই তথ্য জানানোর আগে তিনি কথা বলতে চান অধিনায়ক মেসির সঙ্গে।
এর আগে, বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের বরাত দিয়ে গোল ডটকম জানায় মেসির কারণেই দল ছাড়তে পারে স্কালোনি। সেই প্রতিবেদনের উল্লেখ করা হয়, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে রণক্ষেত্র তৈরি হয় রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম। দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে লাঠি চার্জও করে। সে সময় নিজ দেশের সমর্থকদের পাশে দাঁড়িয়ে মাঠ থেকে দল নিয়ে বেরিয়ে যান বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। আর এ নিয়েই মেসির সঙ্গে দূরত্ব তৈরি হয় স্কালোনির।
স্কালোনির অনুমতি না নিয়ে দল নিয়ে মাঠ ছাড়ায় মেসির প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন আর্জেন্টিনার কোচ। আবার সেই ম্যাচের পর স্কালোনি যখন নিজের সিদ্ধান্তের কথা ড্রেসিংরুমে সবার মাঝে জানিয়ে দেন সেটি ভালোভাবে নেননি মেসি। দলের সঙ্গে আলোচনা না করে আকস্মিকভাবে এমন সিদ্ধান্ত নেয়ায় স্কালোনির প্রতি ক্ষোভ রয়েছে মেসিরও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ