ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভোরে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা মোবাইলে সরাসরি দেখবেন যে ভাবে
লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় পর্ব শুরু হবে শুক্রবার (১৭ নভেম্বর)। একই দিনে মাঠে নামবে ১০ টি দল। যেখানে কলম্বিয়া খেলবে ব্রাজিলের বিপক্ষে আর উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন রবার্তো মেলেন্দেজ মাঠে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। ম্যাচটি ল্যাটিন আমেরিকা ও আমেরিকার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে, তবে ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না।
তবে ব্রাজিল সমর্থকরা ফিফা প্লাস অ্যাপে ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচ দেখতে পারবেন। এ ছাড়া ফুটবল ম্যাচ দেখায় জনপ্রিয় সাইট ফ্যানাটিজ-এর সাবস্ক্রিপশন নিয়ে ম্যাচটি সরাসরি দেখা যাবে।
একই দিন একই সময় বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার ম্যাচটিও ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। তবে ফিফা প্লাস অ্যাপ এবং ফ্যানাটিজে সরাসরি দেখা যাবে এই ম্যাচটিও।
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে লাতিন আমেরিকার দলগুলো। যেখানে ৪ ম্যাচে সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইটি করে ম্যাচ জিতেছে উরুগুয়ে, ব্রাজিল ও ভেনিজুয়েলা। তাদের ড্রও একটি করে ম্যাচে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে উরুগুয়ে, তৃতীয় স্থানে ব্রাজিল ও চতুর্থ স্থানে ভেনিজুয়েলার অবস্থান।
উল্লেখ্য, নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামী ২২ নভেম্বর ভোরে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বিখ্যাতা মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ