ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুঃসময়ে সমর্থকদের জন্য নেইমারের আবেগি বার্তা
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন দলের তারকা নেইমার। এই দিন আল হিলাল খেলোয়াড়কে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা গেছে। তখন ধারণা করা হয়েছিল, তিনি বড় ধরনের চোট পাবেন। অবশেষে এই আশঙ্কাই বাস্তবে রূপ নিল।
জানা গেছে, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের। আবারও অস্ত্রোপচার করাতে হবে ৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে। তবে অস্ত্রোপচারের দিন তারিখ এখনো নির্ধারিত হয়নি। ব্রাজিলের জাতীয় দলের ডাক্তার এবং আল হিলাল ক্লাবের ডাক্তাররা নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন।
অস্ত্রোপচার ও পুনর্বাসন শেষে মাঠে ফিরতে নেইমারের ৭ থেকে ৮ মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এই আট মাসে কোপা আমেরিকার পরবর্তী আসর বসবে। ফলে অনিশ্চয়তা দেখা দিয়েছে ব্রাজিলিয়ান তারকার কোপা ম্যাচ নিয়ে।
এদিকে, হাঁটুর স্ক্যান রিপোর্ট হাতে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নেইমার। তিনি লিখেন, ‘এটা খুবই বেদনার মুহূর্ত, সবচেয়ে বাজে। আমি জানি আমি শক্তিশালী, কিন্তু এবার আমার পরিবার এবং বন্ধুদের সমর্থন প্রয়োজন। চোট ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া সহজ কাজ নয়। একবার কল্পনা করুন, সেরে উঠার ৪ মাস পর আবার এটির মধ্য দিয়ে যেতে হচ্ছে। সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছি, যাতে তিনি আমাকে নতুন জীবন দান করতে পারেন। আমাকে সমর্থন জানিয়ে এবং সুস্থতা কামনায় বার্তা পাঠানোয় ধন্যবাদ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ