ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

দ্বিতীয় বারের মত সন্তানের বাবা হলেন নেইমার

২০২৩ অক্টোবর ০৭ ১৬:২০:৪৪

দ্বিতীয় বারের মত সন্তানের বাবা হলেন নেইমার

ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র তার দ্বিতীয় সন্তানের বাবা। তার পুত্র ডেভিড লুকার জন্মের ১২ বছর পর, তিনি একটি কন্যার পিতা হন। চলতি বছরের জুনে খবর উঠেছিল নেইমার কন্যা সন্তানের বাবা হতে পারেন।

আজ শনিবার (৭,অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে নতুন সন্তানের খবরটি জানিয়েছেন নেইমার নিজেই। যেখানে নেইমার তার নতুন শিশু এবং তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাথে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে নেইমার বিয়ানকার্ডি শিশুটিকে চুম্বন করছেন।

পোস্টের ক্যাপশনে আল-হিলালের এই তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে। তোমাকে স্বাগতম! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’

এরপর তার ক্লাব আল হিলালও নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে (এক্স— সাবেক টুইটার) নেইমারকে অভিনন্দন জানিয়েছে। চলতি মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে তিনি সৌদি ক্লাবটিতে নাম লেখান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ