ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানকে গোল দিয়ে নতুন রেকর্ড গড়লেন ভারত
ভারতীয় পুরুষ হকি দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে গোলের ঝড় তুলেছে। এশিয়ান গেমসে হকিতে পাকিস্তানকে 10-2 গোলে হারিয়ে রেকর্ড গড়েছে তারা। এই প্রথম হকিতে পাকিস্তানের বিরুদ্ধে দশ গোল করল ভারত। ক্যাপ্টেন হরমনপ্রীত সিং একাই করেছেন চারটি গোল।
ম্যাচের অষ্টম মিনিটে মনদীপ সিংয়ের গোলে শুরু হয় ম্যাচ। এরপর একের পর এক গোল করতে ঝাঁপিয়ে পড়তে থাকে ভারতীয় সমর্থকরা। পাকিস্তানি ভক্তরা লজ্জায় মাথা নাড়ল। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ছিল ভারত। ৩৪ মিনিটে ভারত ৬-০ এগিয়ে।
ম্যাচের ৫৩ মিনিটে ভারতের দশ নম্বর গোলটি করেন বরুণ কুমার। এর মাঝে চারটি গোল করেন হরমনপ্রীত সিং, একটি করে গোল করেন ললিত উপাধ্যায়। ভারতের কাছে আধ ডজন গোল হজমের পর পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করেছিল পাকিস্তান।
বিশ্বকাপ হকিতে পাকিস্তান সফলতম দেশ, তারা চ্যাম্পিয়ন হয়েছে চারবার, রানার্স তিনবার। একটা সময় হকিতে পাকিস্তানের বিরুদ্ধে কিছুতেই জিততে পারত না ভারত। কিন্তু পাকি হকিতে এখন দুর্দিন। সেই দুর্দিনটা এবার দুর্ভিক্ষে পরিণত হল।
চার ম্যাচে চারটিতে জিতে ৪৬টি গোল করে চলতি এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সেমিফাইনালে উঠল ভারত। সোমবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারতীয় পুরুষ হকি দল। তারপর বুধবার সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ চিন অথবা মালয়েশিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি