ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে ছুটিতে দেড়শতাধিক ফুটবলার
এই ছুটির জন্য কোনো দরখাস্ত লিখতে হয় না! কখন যে কার ছুটির ঘণ্টা বেজে ওঠে আগে থেকে বলাও যায় না। তবে কোনো খেলোয়াড়ই চান না এই ছুটি কাটাতে। যারা ফুটবলকে পেশা হিসেবে নিয়েছেন, স্বপ্ন জয়ের সেতু বানিয়েছেন, তাদের কাছে এটাই সব। সে ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে চোট হাজির হলেও কিছু করার থাকে না। সেটা ক্লাবের জন্য যেমন দুশ্চিন্তার, ওই খেলোয়াড়ের জন্যও। এমনও হয়েছে, চোটের কারণে ক্যারিয়ার শেষ হয়ে গেছে আগেভাগে। এমন প্রসঙ্গ টানলে সবার আগে নিতে হবে ডাচ কিংবদন্তি মার্কো ফন ভাস্তেনের নাম। সাবেক এই সেন্টার ফরোয়ার্ড যখন তাঁর ক্যারিয়ারে সুদিনের সুবাস পেতে শুরু করেছিলেন, তখনই তাঁর দুয়ারে কড়া নাড়ে বেরসিক চোট। শেষ পর্যন্ত গোড়ালির সার্জারি করে আর স্বরূপে ফিরতে পারেননি।
সাম্প্রতিক সময়ের কথা বললে ইউরোপের নাজুক চিত্রই ধরা দেবে সবার চোখে। যেখানে শীর্ষ পাঁচ লিগে দেড়শতাধিক খেলোয়াড় চোটে ভুগছেন, যার মধ্যে অনেকে লম্বা সময় ধরে চোট পরিচর্যায় ব্যস্ত। আবার কেউ কেউ ২০২৩-২৪ মৌসুম শুরু হতেই চোটের কবলে পড়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার বার্সার ঘরেও হানা দিয়েছে চোট। তাদের মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় পেদ্রি ছিটকে গেছেন ৫ থেকে ৬ সপ্তাহের জন্য। তার আগে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালে ছোবল বসায় চোট। থিবো কুর্তোয়ার পর ডিফেন্স দেয়ালের অন্যতম অস্ত্র মিলিতাও ছিটকে যান লম্বা সময়ের জন্য। আর বুন্দেসলিগায় তো চোটের মিছিল। নতুন, পুরোনো মিলিয়ে ৬২ জন এখন ইনজুরিতে ভুগছেন। যার মধ্যে বায়ার্ন মিউনিখের সেরা গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ের অনেক দিন ধরেই মাঠের বাইরে। তাঁকে এই মৌসুমে পাওয়া যাবে কিনা, সেটাও নিশ্চিত নয়।
প্রিমিয়ার লিগেরও একই হাল। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল– এদের সবার ঘরে উঁকি দিয়েছে চোট। বর্তমানে রেড ডেভিলসদের স্কোয়াডের ছয়জন খেলোয়াড় চোটের সঙ্গে লড়াই করছেন। শীর্ষ পাঁচ লিগে চোটের লাইনও দিনকে দিন লম্বা হচ্ছে। তিন সময়কাল মিলিয়ে সংখ্যাটা দুইশ ছুঁতে চলেছে। এর মধ্যে ২০২৩-২৪ মৌসুম শুরুর দিকে সর্বাধিক ৮৩ জন চোটে পড়েন। আর মৌসুম শুরুর আগে পড়েছিলেন ৪৮ জন। তবে পুরোনো চোট নতুন মৌসুমে টেনে নিয়ে যাওয়া খেলোয়াড়ের সংখ্যাও কম নয়। বৃহস্পতিবার পর্যন্ত সেটা ৬৬ জন। অবশ্য এই মাসে এই ৬৬ জনের অনেকে সেরে উঠবেন, ফিরবেন অনুশীলনেও।
চোটের লাইনে তারকা খেলোয়াড়ের নামও রয়েছে। যদিও এদিক থেকে লিগ ওয়ানের ক্লাব মালিকরা স্বস্তিতেই বলা যায়। তাদের ক্লাবগুলোতে নতুন মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত খুব একটা ইনজুরির দাগ পড়েনি। কেবল পুরোনো চোটে ভুগছেন ছয়জন। আর নতুন চোটে পড়েছেন চারজন। মোট চোটাক্রান্ত ১৫ জন ফুটবলার। যেটা তাদের কোচদের দল সাজানোর কাজে খুব একটা বিঘ্ন সৃষ্টি করছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি