ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমাদের সিদ্ধান্তে খুব একটা ভুল ছিল না: ফিফা সভাপতি
মেয়েদের বিশ্বকাপের এবারের আসর যৌথভাবে হচ্ছে তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এবারই প্রথম মেয়েদের আসরে দল ২৪ থেকে বাড়িয়ে ৩২ করা হয়েছে। সঙ্গে ছেলে-মেয়ে উভয়ের প্রাইজমানি সমান করা হয়েছ। এ সিদ্ধান্তের যারা সমালোচনা করেছেন, তাদের কড়া ভাষায় উত্তর দিলেন জিয়ান্নি ইনফান্তিনো।
সমালোচকদের উদ্দেশ্যে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘আমি দুঃখিত, কিন্তু ফিফার সিদ্ধান্ত সঠিক ছিল।’ সিডনিতে ফিফার কনভেনশনে এবারের আয়োজনকে ‘সবচেয়ে বড় এবং সেরা’ বলেছেন ৫৩ বর্ষী সংগঠক।
৩২ দল নেয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘তারা বলছিল, এ সিদ্ধান্ত কাজ করবে না। মেয়েদের এই পর্যায়টা বেশ কঠিন এবং স্কোর ১৫-০ এমন হবে। যা মেয়েদের ফুটবলের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু আমি দুঃখিত, ফিফা সঠিক ছিল, ফিফা সঠিক ছিল। বিশ্বের অনেক দেশ আছে যারা চিন্তা করে আমরাও অংশগ্রহণ করব। সবাই এখন বিশ্বাস করে বিশ্বমঞ্চে তারাও আলো ছড়াতে পারবে।’
ইনফান্তিনো আবারও বলেছেন ফিফা মেয়েদের খেলায় এক বিলিয়ন বিনিয়োগ করেছে এবং ছেলেদের ফুটবলের সাথে পূর্ণ সমতায় পৌঁছেছে, ‘এই বিশ্বকাপ এখন পর্যন্ত ৫৭০ মিলিয়ন আয় করেছে। আমরা কোনো ক্ষতির সম্মুখীন হইনি, বিশ্বমঞ্চের যেকোনো খেলায় দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছি।’
‘এ সাফল্য এ কথাই বলছে যে, আমাদের সিদ্ধান্তে খুব একটা ভুল ছিল না, কিন্তু আমাদের আরও ভালো করতে হবে। আমরা সঠিক পথেই আছি।’ নিজেদের অবস্থান সম্পর্কে মত ইনফান্তিনোর।
ইনফান্তিনো স্মরণ করিয়ে দিয়েছেন, এবারের বিশ্বকাপে অনেক বড় দল আগেই বিদায় নিয়েছে এবং জ্যামাইকা, মরক্কো ও সৌদি আরবের মতো দল প্রথমবার নকআউট পর্বে খেলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ