ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে প্রতিদিন সকালে মেসিকে দেখতে যান বেকহাম
বিশ্বজয়ের পর ইতোমধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন লিওনেল মেসি। দীর্ঘ ১৯ বছরের ইউরোপের ফুটবল ছেড়ে আর্জেন্টাইন তারকা এখন আমেরিকার মেজর লিগ সকারে। স্বপরিবারে নতুন ঠিকানা গড়েছেন যুক্তরাষ্ট্রে। গত ১৬ জুন ফ্লোরিডার পোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন হাজারো ফুটবলপ্রেমী। সেখানেই নতুন ক্লাব ইন্টার মায়ামি জমকালো আয়োজনের মাধ্যমে মেসিকে বরণ করে নিয়েছে।
ইন্টার মায়ামির সহ-মালিক ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। তার মতে, মেসির মায়ামিতে যোগদান গোটা যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনেই সবচেয়ে বড় দলবদলের ঘটনা। মেসির মায়ামি অভিষেকের আগে এক আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বেকহাম বলেছেন এমন অনেক কথাই।
এবার ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট 'দ্য অ্যাথলেটিক'কে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বেকহাম। যেখানে জানিয়েছেন মেসির মায়ামিতে আসার পরিকল্পনা নিয়ে। বেকহাম বলেন, মেসিকে নিয়ে আসা ইন্টার মায়ামির জন্য বিশেষ এক অর্জন। তিন বছর বয়সী একটা দলে বিশ্বকাপ জয়ের পরের বছরেই মেসির মত ফুটবলার পাবো, সেটা কখনোই ভাবতে পারিনি। অনুভূতিটা এমন যেন আমরা সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সর্বকালের সেরা ফুটবলারকে দলে আনছি।'
মেসিকে পাওয়ার সুখবরটা কীভাবে পেয়েছেন সেটা জানিয়েছেন মায়ামির সহ-মালিক বেকহাম। তিনি বলেন, আমি তখন জাপানে। ভোর ৫টায় আমার ফোন বেজে উঠে। ফোন হাতে নিয়ে মনে হলো, কী একটা হয়েছে। চশমা পরে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখি, লিও আসছে! সে নিজেই ঘোষণা দিয়েছে। আমার স্ত্রী'কে ওর কথা বলতে গিয়ে আমি রোমাঞ্চিত হয়ে পড়েছিলাম।'
মেসিকে মায়ামিতে পেয়ে এখনো ঘোরের মধ্যে আছেন বেকহাম। তার মতে, মায়ামিতে মেসির আগমন অন্যতম সেরা। ও কয়েক দিন হলো এখানে (মায়ামিতে) এসেছে। আমি প্রতিদিন সকাল সাড়ে সাতটায় ওর সঙ্গে দেখা করতে যাই। নিজেকে বিশ্বাস করাতে চাই যে এটা সত্য।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি