ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের নাম ঘোষণা, জেনে নিন বার্সলোনার স্থান
বিশ্ব ফুটবল ইতিহাসে ইউরোপীয় ফুটবলে রাজত্ব করা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছর বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে দামী ৩০ ক্লাবের তালিকা প্রকাশ করেছে।
যেখানে রিয়াল মাদ্রিদের পরই রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং তিনে আছে বার্সেলোনা। সেরা দশে জায়গা পেয়েছে বায়ার্ন মিউনিখ, পিএসজি ও টটেনহ্যাম। এর মধ্যে ফ্রান্সের কাতারি মালিকানাধীন ক্লাব পিএসজি’কে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ক্লাব অ্যাখ্যা দেয়া হয়েছে।
ফোর্বসের হিসাব অনুসারে, এই মুহূর্তে রিয়ালের বাজারমূল্য ৬.০৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকার বেশি। ম্যানইউর বাজারমূল্য ৬ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৬৪ হাজার ৬৪০ কোটি টাকার বেশি। ফুটবল ক্লাবগুলোর মধ্যে ৬ বিলিয়ন ডলার মূল্যের ক্লাব শুধু এ দুটিই।
এছাড়া স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বর্তমান বাজার মূল্য ৫.৫১ বিলিয়ন ডলার। চারে থাকা ইংলিশ ক্লাব লিভারপুলের বাজারমূল্য ৫.২৯ বিলিয়ন ডলার। পাঁচে থাকা ম্যানচেস্টার সিটির মূল্য ৪.৯৯ বিলিয়ন ডলার। বায়ার্ন মিইনিখের ৪.৮৬ বিলিয়ন ডলার। সাতে থাকা পিএসজির বাজার মূল্য ৪.২১ বিলিয়ন ডলার।
এর মধ্যে পিএসজি’তে নতুন বিনিয়োগ আসবে বলে মনে করা। পিএসজি তাদের কিছু স্বত্ব বিক্রি করে দেবে। তাতে করে তাদের রেভিনিউ বাড়বে। আটে থাকা চেলসির মূল্য ৩.১ বিলিয়ন ডলার, টটেনহ্যাম ২.৮ ও আর্সেনালের বাজারমূল্য ২.২৬ বিলিয়ন ডলার।
ফোর্বস তাদের প্রতিবেদনে বলেছে, ‘স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ সর্বশেষ নয়টি চ্যাম্পিয়ন্স লিগের পাঁচটিতে ফাইনাল খেলেছে এবং প্রতিটি জিতেছে। এছাড়া সিক্স স্ট্রিট ও লিজেন্ডসের সঙ্গে ২০ বছরের চুক্তির কারণে তাদের রেভিনিউ বিপ্লব ঘটেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ