ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘মেসির জন্য আমাদের ক্লাবের দরজা খোলা’
গত দুই বছর আগে সাম্প্রতিক সময়ের ফুটবলের শাসক আর্জেন্টাইন সুপারস্টার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি বার্সা থেকে চলে এসেছিল পিএসজিতে। তবে সেটা এক মৌসুমের জন্য। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির।
এখন ভক্তদের প্রশ্ন, এরপর কোন ক্লাবে নৌকা ভেড়াবেন তিনি? তালিকায় আছে বার্সেলোনা, ইন্টার মায়ামি, নিউ ওল্ড বয়েজ ও আল হিলালের নাম। মেসি চুক্তি বাড়াতে পারেন পিএসজির সঙ্গেও। কোনটা বেছে নেবেন আর্জেন্টাইন সুপারস্টার? সেটা সময়ই বলে দেবে। তবে এরইমধ্যে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের আর্জেন্টাইন ফুটবলার জার্মান পাজেলা বলেছেন, মেসির জন্য তাদের দলের দরজা খোলা।
টিওয়াইসি স্পোর্টসে সতীর্থ গুইডো রদ্রিগেজের সঙ্গে আলাপচারিতায় পাজেলা বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মেসি খুশি। সে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বেতিসে আমরা তার জন্য দরজা খোলা রেখেছি, আমাদের কোনো সমস্যা নেই। সে যদি আসতে চায়, তবে আসতে পারে। তার স্পেনে আসাটা দারুণ ব্যাপার হবে।’
মেসি বিশ্বসেরাদের একজন। তার মতো একজন সুপারস্টারকে আর্জেন্টিনা দলে পেয়ে ভীষণ খুশি পাজেলা। তিনি বলেন, ‘মেসি যখন ফুটবল খেলে, তখন সবাইকে খুশি করে। সারা জীবন ধরেই পিচে ও এসব করে আসছে। আর্জেন্টাইন হিসেবে তাকে দলে পেয়ে আমরা ভীষণ খুশি।’
টিওয়াইসি স্পোর্টসের দাবি, পাজেলা এসব কথা বলেছেন রসিকতা করে। কেননা স্পেনে গেলে মেসির বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনাই বেশি। ওখানেই তো শৈশবে ফুটবলের সঙ্গে মিতালি হয়েছিল লিওর। তাছাড়া বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সম্প্রতি বলেছেনও, তারা মেসিকে দলে ভেড়াতে সাধ্যের সবটুকু করবে।
প্রসঙ্গত, ৩০ জুন পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। চুক্তি শেষ হওয়ার পর নতুন কোনো ঠিকানায় নাম লেখাতে পারেন তিনি। কারণ পিএসজির সঙ্গে সাম্প্রতিক সম্পর্কটা ভালো যাচ্ছে না এ তারকার। কিছুদিন আগে অনুমতি ছাড়া সৌদি আরব সফরের জন্য তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল ফরাসি ক্লাবটি। যদিও পরে ক্ষমা চেয়ে নেন কাতার বিশ্বকাপ জয়ী তারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি