ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন ইতিহাস গড়ার পথে বাংলাদেশের সালমা
বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল তারকা বাংলাদেশের নারী রেফারি সালমা আক্তার দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন। আসন্ন সাউথ ইস্ট এশিয়ান গেমসে (সি-গেমস) সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের এই রেফারি।
এর আগে, চলতি বছরের গত ফেব্রুয়ারিতে এএফসির এলিট প্যানেলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিলেন ফুটবল মাঠে লাল-সবুজের এই প্রতিনিধি। এলিট প্যানেলের রেফারি হওয়ার সুবাদে এবার সি-গেমসের ফুটবল ইভেন্টে রেফারিংয়ের সুযোগ পাচ্ছেন তিনি।
বাংলাদেশের নারী রেফারি সালমার আগে দেশের প্রথম ফিফা রেফারি ছিলেন জয়া চাকমা। তার (জয়া) পরের বছরেই ফিফার সহকারী রেফারি হয়েছিলেন সালমা।
এএফসি এলিট প্যানেলের জন্য দুজনেই একাধিকবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন। জয়া ব্যর্থ হলেও এই যাত্রায় এলিট প্যানেলে নাম তুলেছেন সালমা। এর ফলে আগামী এক বছর এশিয়ার যেকোনো স্তরের নারী ফুটবলে তিনি রেফারিং করতে পারবেন।
এদিকে এই লক্ষ্যে আগামী রোববার (৩০ এপ্রিল) মধ্যরাতে কম্বোডিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন সালমা। আগামী ৩ মে (বুধবার) থেকে ১৫ মে পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
এবারের আসরে দুটি গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে ভিয়েতনাম ছাড়াও রয়েছে মালয়েশিয়া, ফিলিপাইন ও মিয়ানমার। আর ‘বি’ গ্রুপের চার দল হলো- কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও লাওস।
দেশের প্রথম নারী এএফসি এলিট প্যানেলের এই রেফারির ভাষ্য, এলিট রেফারি হওয়ার পর এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। সবার দোয়া চাই, যাতে রেফারিং করে দেশের মান বৃদ্ধি করতে পারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি