ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেনজেমা জাদু, শেষ হলো রিয়াল মাদ্রিদের ম্যাচ, দেখেনিন ফলাফল
আগের ম্যাচেই জিরোনার বিপক্ষে অঘটন দেখেছিল রিয়াল মাদ্রিদ। তবে পরের ম্যাচেই করিম বেনজেমা জাদুতে আলমেরিয়াকে ৪-২ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। এতে লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট টেবিলের দূরত্বও কমালো আনচেলত্তির শিষ্যরা।
শনিবার এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়াকে পাত্তাই দেয়নি রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে হ্যাটট্রিক করে রিয়ালকে স্বস্তির জয় এনে দিয়েছেন বেনজেমা।
ঘরের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে করে রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। এরপর ১৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বিরতিতে যাওয়ার আগে ৪২তম মিনিটে পেনাল্টি থেকে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। সে সঙ্গে দলের জয়ও অনেকটা নিশ্চিত হয়ে যায়।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান কিছুটা কমান লাজারো। বিরতি থেকে ফেরার পর পরই রিয়ালের স্কোরে আরেকটি গোল যোগ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ৬১তম মিনিটে আলমেরিয়ার হয়ে ব্যবধান কমান লুকাস রর্বাতোনে।
এ জয়ে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান আবারো আটে নামিয়ে আনল রিয়াল। এই মুহূর্তে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ৬৮, বার্সার ৭৬।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি