ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হলো আল নাসরের ম্যাচ, দেখেনিন ফলাফল
সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি লিগে যোগ দেয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদো যেন এই আছেন, এই নেই। কেননা আল নাসরের জার্সিতে অম্লমধুর সময় কাটাচ্ছেন পর্তুগিজ সুপার স্টার। এক ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠাচ্ছেন তো অন্য ম্যাচে বিবর্ণ। তবে সমালোচনায় পড়লেই যেন খোলস থেকে বেরিয়ে নিজের সেরাটা উজার করে দেন এ ফুটবলার।
শুক্রবার দিবাগত রাতে আল-রায়েদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। এ ম্যাচে প্রতিপক্ষের জালে একের পর এক চারটি বল জড়িয়েছেন রোনালদো-গারিবরা।
আল-রায়েদের বিপক্ষে দুর্দান্ত জয়ে প্রো লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনলো রোনালদোর দল। যদিও ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে নাসর।
এদিন গোলের যাত্রাটা করেন রোনালদো নিজেই। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় তিনি দলের লিড এনে দেন। সেই গোলে প্রধমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে আল-নাসরের লিড ব্যবধান দ্বিগুণ করেন আবদুলরাহমান গারিব। এরপর তৃতীয় ও চতুর্থ গোল করে বড় জয়ের উপলক্ষ্য এনে দেন মোহাম্মেদ মারান ও আবদুলমাজেদ আল সুলাইহিম।
তবে রোনালদোর এই অনন্য ফুটবলীয় প্রদর্শন এমন সময়ে হলো, যখন তাকে ক্লাবে সাইন করানো প্রেসিডেন্টই পদত্যাগ করে বসেছেন। একইসঙ্গে পর্তুগিজ তারকাকে দলে এনে প্রতারিত অনুভূত হওয়ার অভিযোগও করেন আল-মুয়াম্মার। যদিও আল-নাসর তার সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সদ্য পদত্যাগ করা মুসাইলি আল-মুয়াম্মার বলছেন, ‘জীবনে আমি মাত্র দু’বার প্রতারিত হয়েছি। প্রথমবার তিনটি কাবাব চাওয়ার পর তারা আমাকে দুটি দেয়, আর দ্বিতীয়টি হচ্ছে যখন আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে আল-নাসরে সাইন করাই।’
এদিকে আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ