ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬-০ গোলের বিশাল ব্যবধানে জিতল বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব দাপুটে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ নারী অঃ ১৭ দল। গতকাল সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী তুর্কমেনিস্তানকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বুধবার ২৬ এপ্রিল ‘ডি’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই দাপট নিয়ে লড়তে থাকে বাংলাদেশের মেয়েরা। এই দিন ম্যাচের প্রথমার্ধের ৫ মিনিটেই জোড়া গোল করে সুরভী আকন্দ প্রীতিরা। তুর্কমেনিস্তান-বাংলাদেশ এই ম্যাচের তিন মিনিটের মাথায় পূজার গোলে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। এরপর ম্যাচের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তুইনুই মারমা।
পিছিয়ে পড়ে লড়াইয়ে আরও ব্যর্থ হয় তুর্কমেনিস্তান। ম্যাচের ৩৯তম মিনিটে রুমার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। বিরতির পরও নিজেদের দাপট ধরে রাখে লাল-সবুজের মেয়েরা।
দ্বিতীয়ার্ধে লিড বাড়াতে মরিয়া হয়ে উঠে বাংলার মেয়েরা। সুযোগ পেয়ে ম্যাচের ৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল আদায় করেন তুইনুই মারমা।
এরপর ম্যাচের ৬০তম মিনিটে পেনাল্টি থেকে করা গোল করেন সুরভী। শেষ দিকে ম্যাচের ৮২তম মিনিটে শ্রীমতি কৃষ্ণার পেনাল্টিতে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এদিকে লাল-সবুজের প্রতিনিধিদের পরবর্তী ম্যাচ রোববার (৩০ এপ্রিল) স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে। এ ছাড়া শুক্রবার (২৮ এপ্রিল) সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে তুর্কমেনিস্তান। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল পরবর্তী বাছাইয়ে অংশ নেবে। তাই যুব বাঘিনীদের সেই ম্যাচের দিকেও দৃষ্টি থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি