ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ ব্রাজিলের ফুটবল নিয়ে চরম দু:সংবাদ
বর্তমান সময়ে খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের ফুটবল। ব্রাজিলের জাতীয় দলের বাজে ফর্ম। বিশ্বকাপের পরও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। এরই মধ্যে নতুন করে বিশাল দু:সংবাদ পেল দেশটির ফুটবল। গত বছর ব্রাজিলের টপ ফ্লাইট সকার লিগে অন্তত ১১টি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে ম্যাচ গড়াপেটায় একাধিক ফুটবলার জড়িত। তবে কোনো ফুটবলারকে এখনো প্রকাশ্যে আনেননি তারা।
ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা ব্রাজিলের ছয়টি রাজ্য এবং ১৬টি শহরে ব্যবসায়ী ও ফুটবলারদের বাড়িতে অভিযান চালিয়েছেন। ৯ জন ফুটবলারকে সন্দেহের চোখে রেখেছেন তারা।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। যদিও তদন্তকারীরা তাদের পরিচয় গোপন রেখেছেন। এই মুহূর্তে সবার সামনে ফুটবলার এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের নাম প্রকাশ্যে আনতে নারাজ তারা।
দুর্নীতির অভিযোগ আসার পর নভেম্বর মাসে তদন্ত শুরু হয়। প্রথমে তিনটি ম্যাচকে কেন্দ্র করে তদন্ত চালানো হয়; কিন্তু তারপর সর্বমোট ১১টি ম্যাচে দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
তদন্তকারীরা জানাচ্ছেন, ম্যাচ চলাকালীন বিভিন্ন রকম আচরণ করার জন্য ডলারও পেয়েছেন ফুটবলাররা। এ আচরণ এমনভাবেই করতে হয়েছে যাতে করে তারা লাল কার্ড বা হলুদ কার্ড দেখেন। এ কাজ করার জন্য তারা ১০ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি