ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন ইতিহাস গড়ল ইন্টার মিলানের
চলতি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী কাল্ব ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। যেখানে জার্মান জায়ান্টদের সেমিফাইনালে টিকিট পেতে অসাধ্য সাধন করতে হবে। প্রথম লেগে ৩-০ গোলে জয় নিয়ে এগিয়ে আছে দারুন ফর্মে থাকা সিটিজেনরা।
এদিকে ১৩ বছর পর শক্তিশালী ক্লাব ইন্টার মিলানের সামনে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার সুযোগ রয়েছে। প্রথম লেগে বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে নেরাজ্জুরি। রাত ১টায় দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে।
নাইনটি নাইন নট আউট। পেপ গার্দিওলার সামনে এ সংখ্যাটি জ্বলজ্বল করছে। ইতিহাস গড়তে মাত্র এক ধাপ দূরে সিটিজেন বস। পূরণ হবে চ্যাম্পিয়ন্স লিগে শততম জয়। এর আগে দুইজন এ মাইলফলক স্পর্শ করতে পেরেছেন। স্যার অ্যালেক্স ফার্গুসন ও কার্লো আনচেলত্তি।
বায়ার্নকে হারাতে পারলে বাকি দুজনের চাইতে বেশ কম ম্যাচ খেলেই সেঞ্চুরির দেখা পাবেন পেপ গার্দিওলা। যদিও কাজটি বেশ কঠিন। হোম গ্রাউন্ডে বায়ার্ন মিউনিখ যে কতটা ভয়ংকর তা কে না জানে। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সিটিজেনরা কখনো জয়োৎসব করেনি তাও নয়। তবে সেটা ৯ বছর আগে।
বায়ার্ন মিউনিখের সামনে ঘোর অমানিশা। এক তো প্রথম লেগে বড় ব্যবধানে হার। তার ওপর নিজ দলের খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব। লেরয় সানেকে লাঞ্চিত করায় শাস্তি পেয়েছেন সাদিও মানে। জশুয়া কিমিচ-জামাল মুসিয়ালাদের অফ ফর্মও চিন্তার কারণ থমাস টুখেলের। সঙ্গে নয়্যার, লুকাস হার্নান্দেসদের ইনজুরি তো আছেই।
চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে ৩ গোলে পিছিয়ে থেকে দুই লেগের লড়াইয়ে কখনো জেতেনি বায়ার্ন মিউনিখ। এর আগে দেপার্তিভো লা করুনা, বার্সেলোনা, এএস রোমা ও লিভারপুল করে দেখিয়েছে। পঞ্চম দল হিসেবে কি অসাধ্য সাধন করতে পারবে বাভারিয়ানরা?
অন্যদিকে এক যুগেরও বেশি সময় পর সেমি ফাইনালের মঞ্চ ডাকছে ইন্টার মিলানকে। শেষবার ২০১০ সালে শেষ চারে ওঠেছিলো নেরাজ্জুরিরা। জোসে মরিনহোর ট্যাকটিক্সে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল ইন্টার। তবে সাম্প্রতিক ফর্ম ভাবাচ্ছে ইতালিয়ান ক্লাবটিকে।
লিগে শেষ পাঁচ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষ চার থেকেও ছিটকে গেছে ইন্টার মিলান। দলের দুরাবস্থার পরও নির্ভার কোচ সিমোনে ইনজাঘি। প্রথম লেগে ২-০ গোলে জয় আর হোম অ্যাডভান্টেজ নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় ইন্টার বস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি