ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমবাপ্পে মেসির নতুন রেকর্ডের রাত
গতকাল ১৬ এপ্রিল ফরাসি লিগের পিএসজি ও লাঁসের ম্যাচকে ধরা হচ্ছিল শিরোপা নির্ধারণের লড়াই হিসেবে। আই আসরের গতকালই মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। বর্তমান সময়ে ফুটবল বিশ্বের সেরা ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে আর ভিতিনিয়ার গোলে ফরাসি জায়ান্ট পিএসজি জিতেছে ৩-১ ব্যবধানে।
ফরাসি ক্লাব পিএসজির এই জয়ে ফ্রেঞ্চ লিগের শিরোপা দৌড়ে অনেকখানি এগিয়ে গেল দলটি। চলতি এই আসরে ৩১ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭২। আর সমান ম্যাচে লাঁসের পয়েন্ট ৬৩। অর্থাৎ পয়েন্টের ব্যবধান এখন ৯। নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে প্রথম ১৫ মিনিট তাল মিলিয়ে খেলে লাঁস। তবে ১৯ মিনিটে আবদুল সামেদের ভুলে পিছিয়ে পড়ে সফরকারীরা। আশরাফ হাকিমিকে অযথা ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ঘানাইয়ান এই ফুটবলার।
১০ জনের দল নিয়ে পিএসজির সঙ্গে আর পেরে ওঠেনি লাঁস। ম্যাচের ৩১ মিনিটে ভিতিনিয়ারের অ্যাসিস্ট থেকে এমবাপ্পের শটে গোল পায় পিএসজি। ৩৭ মিনিটে গোল পেয়ে যান ভিতিনিয়াও। এর দুই মিনিট পর গোল পান মেসিও। এই গোলের সুবাদে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্পর্শ করেছেন মেসি। দুজনের গোল এখন সমান ৪৯৫টি করে।
ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাঁসের পক্ষে গোল ব্যবধান ৩-১-এ নামিয়ে আনেন শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি। শনিবার রাতে একটি রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পেও। তিনি পেছনে ফেলেছেন পিএসজির সাবেক ফরোয়ার্ড এডিনসন কাভানিকে।
গত ১৫ এপ্রিল শনিবারের আগ পর্যন্ত এমবাপ্পে ও কাভানি দুজনের গোলসংখ্যা ছিল ১৩৮টি। ১২ মার্চ ব্রেস্তের বিপক্ষে গোল করে কাভানিকে ছুঁয়েছিলেন এমবাপ্পে। আর শনিবার রাতে কাভানিকে ছাড়িয়ে গেলেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। এর আগে মার্চে নঁতের বিপক্ষেও গোল করে এমবাপ্পে কাভানিকে অন্য একটি রেকর্ডে পেছনে ফেলেছিলেন। সেদিন এমবাপ্পে করেছিলেন সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির ২০১তম গোলটি।
এর আগে ২০০ গোল করে এই তালিকায় সবার ওপরে ছিলেন কাভানিই। ২০১৭ সালে মোনাকো থেকে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে পিএসজিতে খেলতে এসছিলেন এমবাপ্পে। আসার পর থেকে মাঠের পারফরম্যান্সে সব রেকর্ড ভেঙে ফেলছেন তিনি। এ মৌসুমে লিগ ওয়ানে ২০টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পে গোল করেছেন ৩২টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি