ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল মিসের নাটকীয়তায় শেষ হল রিয়ালের ম্যাচ, জেনে নিন ফলাফল
ফুটবল বিশ্বের অন্যতম ক্লাব রিয়াল মাদ্রিদ চলতি স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে শক্তিশালী বার্সেলোনার পিছু ছুটছে। অন্যদিকে, অবনমন ঠেকাতে লড়েছে কাদিজ। এমন দলের বিপক্ষে জয়ের ব্যবধানটা কত বড় হয়, সেটাই ছিল দেখার আসল বিষয়।
রিয়ালের এই ম্যাচ ম্যাচজুড়ে মুহুর্মুহু আক্রমণে মৌসুমের এক ম্যাচে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শটের রেকর্ডও গড়ে রিয়াল। কিন্তু সাম্প্রতিক দারুন ছন্দে থাকা ফুটবলার করিম বেনজেমা, মার্কো অ্যাসেনসিও, রদ্রিগোরা একের পর এক শট নিয়েও গোল পেয়েছেন মাত্র দুটি। নাচো হার্নান্দেজ আর অ্যাসেনসিওর গোলে কাদিজকে ২-০ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এই জয়ে শক্তিশালী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল লস ব্লাঙ্কোসরা। চলতি এই আসরে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২৮ ম্যাচে ৭২। এক ম্যাচ বেশি খেলে রিয়ালের পয়েন্ট ৬২।
চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের দল থেকে ছয়টি পরিবর্তন নিয়ে একাদশ সাজান রিয়াল কোচ। মাঝমাঠে লুকা মদরিচ ও টনি ক্রুজের জায়গায় অঁরেলিয়ে চুয়ামেনি ও দানি সেবায়োস আর ভিনিসিয়ুসের পরিবর্তে অ্যাসেনসিওকে খেলান আনচেলত্তি।
অবশ্য গোল পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। নাচোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলটি করেন অ্যাসেনসিও। চলতি মৌসুমে স্প্যানিশ তারকার এটি দশম গোল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি