ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল, জেনে নিন সময় সুচি
গতবছর শেষের দিকে কাতারে ফুটবল বিশ্বকাপে ব্যর্থতার মিশন শেষে যেন দুঃস্বপ্নের মতোই কাটছে শক্তিশালী ব্রাজিলের। হারের বৃত্তে এখনও ঘুরপাক খাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বমঞ্চের বিরতি শেষে প্রীতি ম্যাচেও হারের স্বাদ পেয়েছে সেলেসাওরা।
অন্যদিকে জাতীয় দলের তুলনায় বেশ ভালো করছেন সেলেসাওদের যুবারা। অনূর্ধ্ব-২০ পর্যায়ে কোপা আমেরিকা জয়ের পর অনূর্ধ্ব-১৭ পর্যায়েও একের এক জয় ছিনিয়ে নিয়েছে নেইমারের উত্তরসূরি যুবারা ।
ফটবলের অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসরে ১৩তম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনাল রাউন্ডে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে স্বস্তিতেই আছে ব্রাজিলের যুবারা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে দারুন ভাবে হারিয়েছে তারা।
আজ ১৪ এপ্রিল শুক্রবার এস্তাদিও দে লিগা দেপোর্তিভো ইউনিভার্সিটিরিয়া স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল রাউন্ড নিশ্চিত করে জুনিয়র সেলেসাওরা। ফাইনাল রাউন্ডে আগামী ১৮ এপ্রিল সেলেসাওদের প্রতিপক্ষ স্বাগতিকরা। আর ২১ এপ্রিল চতুর্থ ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে তারা। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে আগামী ২৩ এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে খেলতে নামবে ব্রাজিলের যুবারা।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ফাইনাল রাউন্ডে উঠা প্রতিটি দলই একে অপরের বিপক্ষে মাঠে নামবে। এই পর্বে পাঁচটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। আর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন, তালিকার দুইয়ে থাকা দল হবে রানার্সআপ। একইভাবে বাকি দলগুলো হবে যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি